মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে -আইনমন্ত্রী
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতেই চলবে বলে জানিয়েছেন নবনিযুক্ত আইনমন্ত্রী আসাদুজ্জামান।
তিনি বলেন, এ বিষয়ে আইন তার নিজস্ব প্রক্রিয়ায় এগিয়ে যাবে এবং কোনও ধরনের অপব্যবহার হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট। আইন তার নিজস্ব গতিতে চলবে। একই সঙ্গে আইনের কোনও অপব্যবহার হয়ে থাকলে আমরা তা পর্যালোচনা করব।
সংবিধান সংস্কার পরিষদে শপথ নেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে দলের মুখপাত্র ইতোমধ্যে বক্তব্য দিয়েছেন, নতুন করে তার কিছু বলার নেই।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।