কৃষি উৎপাদনশীলতা যাতে না কমে, সেই চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে -নতুন পরিবেশ মন্ত্রী
পানিবায়ু পরিবর্তনের ফলে কৃষি উৎপাদন যাতে না কমে এবং লবণাক্ত জমিতে উৎপাদন বৃদ্ধি করাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সচিবালয়ে প্রথম কর্মদিবসে তিনি সাংবাদিকদের এই অভিমত জানান।
এ সময় তিনি আরও বলেন, পানিবায়ু পরিবর্তনের ফলে বিশ^ব্যাপী আবহাওয়া পরিবর্তন হয়েছে। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের কৃষি উৎপাদনশীলতা যাতে না কমে এবং লবণাক্ত মাটিতে কীভাবে ফসল উৎপাদন করা যায়-এসব এক ধরনের চ্যালেঞ্জ। এগুলো মোকাবিলা করা হবে আস্তে আস্তে। আমাদের অভিজ্ঞতা সম্পন্ন মন্ত্রিসভা রয়েছে, আমরা একত্রে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে সর্বদিক থেকে কাজ করে যাবো।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।