রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

মানবতাবিরোধী অপরাধীদের বিচারে ‘ধীরগতি’

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ২৬ মার্চ, ২০২৩, রাত ৩:০২ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ৩:১০
মানবতাবিরোধী অপরাধীদের বিচারে ‘ধীরগতি’
নিজস্ব প্রতিবেদক:
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য প্রায় ৩৮ বছর পর গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাঝে দুটি ট্রাইব্যুনালে বিচারকার্য চালানো হলেও বর্তমানে চলছে একটিতেই। ফলে বিচারক ও প্রসিকিউটরদের নিরলস পরিশ্রমের পরও মামলাগুলো নিষ্পত্তিতে আসছে ধীরগতি। এ অবস্থা কাটিয়ে উঠতে আরও ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজন দেখে ছন সংশ্লিষ্টরা।
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য ২০১০ সালের ২৫ মার্চ গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই দিনে ট্রাইব্যুনালের জন্য নিজস্ব প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থাকে যুক্ত করা হয়। তিন বিচারকর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ চলতে থাকে অপরাধীদের বিচারকার্য। এদিকে বিচার নিষ্পত্তিতে গতি আনতে ২০১২ সালের ২২ মার্চ গঠন করা হয় ট্রাইব্যুনাল-২। কিন্তু ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর তা আবার নিস্ক্রিয় করে ট্রাইব্যুনাল-১ পুনর্গঠিত হয়। এরপর থেকেই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় নেমে আসে ধীরগতি।
ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জমে থাকা অভিযোগ ও ট্রাইব্যুনালের মামলা নিষ্পত্তিতে ধীরগতির বিষয়টি স্বীকার করে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক এম. সানাউল হক বলেন, তদন্ত সংস্থায় এখনও অনেক অভিযোগ পড়ে আছে। ট্রাইব্যুনালেও প্রায় ৩৫টি মামলার বিচার চলমান রয়েছে। এ মূহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালত সংখ্যা বাড়ানো জরুরি হয়ে উঠেছে।
ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিস থেকে পাওয়া তথ্যমতে, ২০১৩ সালের ২০ জানুয়ারি থেকে চলতি বছরের ২৩ মার্চ পর্যন্ত ট্রাইব্যুনালে মোট ৫১টি মামলার রায় ঘোষণা করা হয়। এসব মামলায় মোট আসামির সংখ্যা ১৫১ জন। এদের মধ্যে ১৩১ জন দ-প্রাপ্ত হয়েছেন। রায় হওয়ার আগেই কেন্দ্রীয় কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১৮ জন, আর পলাতক অবস্থায় মৃত্যুবরণ করেন দুই জন, অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস পান একজন এবং একজন আসামি অপরাধ সংঘটনের সময় শিশু বয়স থাকায় তাকে খালাস প্রদান করা হয়। এছাড়াও ট্রাইব্যুনালটিতে বর্তমানে চলমান মামলার সংখ্যা ৩৫টি।
ঝুলে থাকা কিংবা তদন্তাধীন মামলাগুলো নিষ্পত্তির জন্য আরও লজিস্টিক সাপোর্ট এবং পৃথক আরেকটি ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজনীয়তা রয়েছে বলে জানান প্রসিকিউটর (প্রশাসন) মোখলেছুর রহমান বাদল।
ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম ‘শতভাগ সফল’ দাবি করে মোখলেছুর রহমান বাদল বলেন, ‘২০১০ সালের ২৫ মার্চ প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইতোমধ্যে ৫২টি মামলার বিচার হয়েছে। কিছু মামলায় আপিল বিভাগের রায়ের পর ফাঁসি কার্যকর হয়েছে। কম সংখ্যক লজিস্টিক সাপোর্ট এবং একটি নতুন আইনের অভিজ্ঞতা নিয়েই বিচার নিশ্চিত করা ছিল আমাদের জন্য চ্যালেঞ্জিং। তবুও সীমাবদ্ধতার মধ্যেই সঠিকভাবে আমরা বিচার করে শতভাগ সফল হয়েছি।’
তবে আগের মতো ‘নামকরা আসামি’ আরি নেই বলে উল্লেখ করেন এই প্রসিকিউটর। তিনি বলেন, ‘আগে যেমন নামকরা আসামিদের বিচার হতো, এখন তেমন আসামি নেই। তবে এসব অপরাধীরাও তাদের থেকে বড় অপরাধী। এসব অপরাধীরা নিজ হাতে অপরাধ সংঘটিত করেছে। তবে আসামি ও সাক্ষীদের বয়স বেড়েছে। সেক্ষেত্রে আরেকটি ট্রাইব্যুনাল হলে ভালোই হতো। এখনও অনেক মামলা তদন্ত সংস্থার কাছে রয়েছে। তাই আমার দাবি আরেকটা ট্রাইব্যুনাল করা দরকার। পাশাপাশি সংবাদমাধ্যমেরও সহযোগিতা খুব প্রয়োজন।’
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো ৫২ মিনিট আগে দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় ১৭ ঘণ্টা আগে ‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’ নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্… ১৭ ঘণ্টা আগে শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ… ১৮ ঘণ্টা আগে ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়… ১৮ ঘণ্টা আগে মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন… ১৮ ঘণ্টা আগে ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার … ১৮ ঘণ্টা আগে মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর ১৮ ঘণ্টা আগে র‌্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি… ১৮ ঘণ্টা আগে ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং… ১৮ ঘণ্টা আগে ১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন… ১৮ ঘণ্টা আগে ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ… ১৮ ঘণ্টা আগে