পাকিস্তানশাসিত কাশ্মিরের সঙ্গে করিডোর খোলার চেষ্টা ভারতের
কাশ্মির ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব কয়েক দশকের। এই ইস্যুতে একাধিক যুদ্ধেও জড়িয়েছে দেশ দু’টি। এই পরিস্থিতিতে তীর্থযাত্রার জন্য পাকিস্তান-শাসিত আজাদ কাশ্মিরের সঙ্গে করিডোর খোলার পরিকল্পনা করছে ভারত।
মূলত পাঞ্জাবের কর্তারপুর করিডোরের আদলে এই করিডোর খোলার চেষ্টা চালাবে ভারত। গতকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকার পাঞ্জাবের কর্তারপুর করিডোরের আদলে শারদা পীঠ তীর্থযাত্রার জন্য পাকিস্তানশাসিত আজাদ কাশ্মিরের সঙ্গে একটি করিডোর খোলার প্রচেষ্টা চালাবে।
তবে ভারতকে এই পদক্ষেপটি বাস্তবায়ন করতে হলে পাকিস্তানের অনুমতি পেতে হবে এবং ভারত-অধিকৃত জম্মু ও কাশ্মিরের কুপওয়ারার তেতওয়ালে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পুনরায় খোলার প্রয়োজনীয়তা দেখা দেবে। ২০১৯ সালের আগস্টে জম্মু ও কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল হওয়ার পর থেকে এটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।