‘মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের জারিকৃত চৈত্র সংক্রান্তি ও নববর্ষ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার করতে হবে’
ছারছীনা দরবারের শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন বলেছেন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের জারিকৃত চৈত্র সংক্রান্তি ও নববর্ষ সংক্রান্ত প্রজ্ঞাপন অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
১২ এপ্রিল গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান
বিবৃতি ছারছীনার পীর সাহেব বলেন, গত ৯ এপ্রিল বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এক প্রজ্ঞাপনে দেশের মাদ্রাসা সমূহে দুইদিনব্যাপী চৈত্র সংক্রান্তি ও নববর্ষ পালনের নির্দেশনা জারী করেছে। এটা শতকরা ৯০% ভাগ মুসলমানদের দেশে খুবই দুঃখজনক। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
যেখানে দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী মুসলমান। তাদের দ্বারা হিন্দুদের পূজা পার্বন করানো ও অমার্জনীয় অপরাধ।
আমি অবিলম্বে এই এ নির্দেশনা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাচ্ছি এবং এটি অবিলম্বে প্রত্যাহার করতে সরকারের আশু সুদৃষ্টি কামনা করছি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।