মাদ্রাসা ও কারিগরিতেও বিএনসিসি চালুর উদ্যোগ
, ১৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩১ ছানী, ১৩৯৪ শামসী সন , ৩০ জুলাই, ২০২৬ খ্রি:, ১৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) কার্যক্রম সম্প্রসারণে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। সাধারণ স্কুল-কলেজের পাশাপাশি এবার মাদ্রাসা, পলিটেকনিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানেও পর্যায়ক্রমে বিএনসিসি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশব্যাপী বিএনসিসির কার্যক্রম বিস্তৃত করতে প্রথম পর্যায়ে উপজেলাগুলোতে পাইলট ভিত্তিতে তা চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি, কার্যক্রম পরিচালনায় গতি আনতে শিক্ষার্থীপ্রতি বার্ষিক চাঁদার হার ৪ টাকা বাড়িয়ে ১০ টাকা নির্ধারণ করা হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ষষ্ঠ, অষ্টম, নবম ও একাদশ শ্রেণি এবং জাতীয় বিশ^বিদ্যালয়, ইসলামী আরবি বিশ^বিদ্যালয়সহ ¯œাতক (ডিগ্রি ও অনার্স) পর্যায়ের শিক্ষার্থীদের ভর্তি বা নিবন্ধনের সময় বছরে ৬ টাকা করে চাঁদা নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব ধারার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে বার্ষিক এই ফি বাড়িয়ে ১০ টাকা করা হচ্ছে।
সম্প্রতি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উপস্থিতিতে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিএনসিসি অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বর্তমানে শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ^বিদ্যালয় থেকে প্রাপ্ত অর্থ দিয়ে প্রশিক্ষণ, ক্যাম্প ও প্রশাসনিক ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়ছে। ফলে দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণ ও সফল বাস্তবায়নে অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন। এ প্রেক্ষাপটে, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের নেতৃত্ব ও শৃঙ্খলা বিকাশের লক্ষ্যে মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও পলিটেকনিক ইনস্টিটিউটকে বিএনসিসির আওতায় আনার বিষয়ে সভায় নীতিগত সম্মতি দেওয়া হয়।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের প্রতিটি এলাকায় অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও সদস্যদের সম্পৃক্ত করে বিএনসিসির কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিতে হবে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস. এম. তৌহিদুজ্জামান জানান, বিষয়টি বোর্ডকে নীতিগতভাবে জানানো হয়েছে এবং শিগগিরই বিস্তারিত নোটিশ ও নির্দেশনা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠানো হবে। প্রশাসনিক প্রক্রিয়া শেষে ধাপে ধাপে এসব প্রতিষ্ঠানে কার্যক্রম চালু হবে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান মনে করেন, মাদ্রাসায় সহশিক্ষা কার্যক্রমের পরিধি বাড়ানো হলে শিক্ষার্থীরা আরও বেশি ইতিবাচক ও গঠনমূলক কর্মকা-ে সম্পৃক্ত হবে। এ লক্ষ্যেই পর্যায়ক্রমে মাদ্রাসায় বিএনসিসির কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এত কিছুর পরেও জামাতের নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে -টিআইবি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোবাইল না দেয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কিশোর
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাপে পড়ে বিদ্যালয়ের আত্মসাতের টাকা ফেরত দিলো বিএনপির দুই নেতা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড় প্রভাব পড়বে না -বাণিজ্যমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনগণের সাথে প্রতারণার কারণে আস্থা অর্জন করতে পারেনি জামাত -রিজভী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী -মাহদী আমিন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জ্বালানি সংকট সমাধান পর্যন্ত পে-স্কেল কেন স্থগিত রাখা হলো না?’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা -রাশেদ খাঁন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আড্ডা, মাদক, দাপট: কিশোরদের টেনে নিচ্ছে যে অপরাধের জাল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












