মাদুরোর আগে সাদ্দামকে উৎখাত করে এই ডেল্টা ফোর্স
, ১৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২২ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর সবচেয়ে অভিজাত ও অত্যন্ত গোপনীয় স্পেশাল মিশন ইউনিট হলো ‘ডেল্টা ফোর্স’। আনুষ্ঠানিকভাবে এর নাম ‘ফার্স্ট স্পেশাল ফোর্সেস অপারেশনাল ডিটাচমেন্ট-ডেল্টা’। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটকের অভিযানে এই বাহিনীর সম্পৃক্ততা রয়েছে।
১৯৭০-এর দশকে সন্ত্রাসবাদ মোকাবিলার নামে একটি বিশেষায়িত ইউনিটের প্রয়োজনীয়তা অনুভব করে পেন্টাগন। ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞতাসম্পন্ন কর্নেল চার্লস ব্রিটিশ বিশেষ বাহিনী ‘এসএএস’-এর আদলে ১৯৭৭ সালে এই ডেল্টা ফোর্স গঠন করে। উত্তর ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে এর প্রধান কার্যালয়।
অত্যন্ত গোপনীয়তার কারণে ডেল্টা ফোর্সকে বিভিন্ন সময়ে ভিন্ন নামে ডাকা হয়েছে। এর মধ্যে রয়েছে আর্মি কম্পার্টমেন্টেড এলিমেন্টস (এসিই), কমব্যাট অ্যাপ্লিকেশনস গ্রুপ (সিএজি) বা সংক্ষেপে ‘ডেল্টা’।
ডেল্টা ফোর্স মূলত এমন সব মিশনে অংশ নেয়; যা সাধারণ বাহিনীর সক্ষমতার বাইরে। যেমন-হাইপ্রোফাইল গোষ্ঠীর মূল উৎপাটন করা। বিমান, জাহাজ বা দুর্গম কোনো এলাকা থেকে জিম্মিদের ছাড়িয়ে আনা। হাইভ্যালু টার্গেট আটক বা শীর্ষ পর্যায়ের শত্রু বা রাষ্ট্রপ্রধানদের পাকড়াও করা (যেমনটি মাদুরোর ক্ষেত্রে ঘটলো)। শত্রুর সীমানার ভেতরে ঢুকে গোপন গোয়েন্দা তথ্য সংগ্রহ বা রেকি ও নজরদারি চালানো।
ডেল্টা ফোর্সের কিছু অপারেশন
ডেল্টা ফোর্সের অধিকাংশ মিশনই অত্যন্ত গোপনীয়। তবে সময়ের সঙ্গে কিছু চাঞ্চল্যকর অভিযানের কথা প্রকাশ্যে এসেছে। যেমন-১৯৯৩ সালে সোমালিয়ার মোগাদিশুতে ঐতিহাসিক ‘ব্ল্যাক হক ডাউন’ মিশনে অংশ নিয়েছিলো এই ডেল্টা ফোর্স। ২০০১ সালে তোরা বোরা পাহাড়ে লাদেনকে খুঁজে বের করার অভিযানে ডেল্টা ফোর্স মুখ্য ভূমিকা পালন করে।
২০০৩ সালে ইরাকে একটি ভূগর্ভস্থ গর্ত থেকে সাদ্দামকে খুঁজে বের করেছিলো এই ডেল্টা ফোর্স। ২০১৯ সালে সিরিয়ায় আইএসের প্রধান বাগদাদির গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাঁকে আত্মঘাতী হতে বাধ্য করেছিলো ডেল্টা ফোর্স।
সর্বশেষ এক রাতের অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে মার্কিন সামরিক বাহিনীর এই বিশেষ ইউনিট।
কারা হতে পারে এই বাহিনীর সদস্য?
ডেল্টা ফোর্সে যোগ দেওয়া বিশ্বের কঠিনতম কাজগুলোর একটি। এর সিলেকশন প্রক্রিয়া এতটাই কঠোর যে শতকরা ৯০ ভাগের বেশি প্রার্থী ঝরে পড়ে। সাধারণত মার্কিন ‘গ্রিন বেরেট’ বা ৭৫তম রেঞ্জার ইউনিট থেকে অভিজ্ঞদের এখানে নেওয়া হয়।
প্রথম ধাপে প্রার্থীদের ৪৫ পাউন্ড (প্রায় ২০ কেজি) ওজনের ব্যাগ নিয়ে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ৪০ মাইল (প্রায় ৬০ কিলোমিটার) দীর্ঘ দুর্গম পথ পাড়ি দিতে হয়। একে বলা হয় ‘দ্য লং ওয়াক’।
মনস্তাত্ত্বিক পরীক্ষার অংশ হিসেবে অত্যন্ত প্রতিকূল পরিবেশে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যাচাই করতে নেওয়া হয় বিশেষ মানসিক পরীক্ষা। এই ধাপ পেরোনোর পর প্রার্থীরা ছয় মাসের অপারেটরস ট্রেনিং কোর্সে (ওটিসি) অংশ নেয়। প্রশিক্ষণ শেষে তারা বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অভিযানের জন্য প্রস্তুত বিশেষ বাহিনীর সদস্যে পরিণত হয়।
অভিযান শেষে একজন ডেল্টা ফোর্স সদস্য কখনোই নিজেকে প্রকাশ করে না। তাদের মূলমন্ত্রই হলো- ‘নিভৃতচারী পেশাদার’।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












