দক্ষিণ ইয়েমেনে আলাদা রাষ্ট্র গঠনে সংবিধান ঘোষণা
দক্ষিণ ইয়েমেনে আলাদা রাষ্ট্র গঠনের জন্য সংবিধান ঘোষণা করেছে বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)। একই সঙ্গে অন্যান্য পক্ষকে এই পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে তারা। গত শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি।
এসটিসি এই ঘোষণাকে দক্ষিণের স্বাধীনতা ঘোষণার সমতুল্য বলে উল্লেখ করেছে। তবে তা কতটা বাস্তবায়নযোগ্য বা শুধুই প্রতীকী কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গত মাসে, গোষ্ঠীটির যোদ্ধারা দক্ষিণের দুটি প্রদেশ দখল ও প্রধান শহর আদেনের রাষ্ট্রপতি প্রাসাদ নিয়ন্ত্রণে নিয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সদস্যরা বর্তমানে পালিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থান করছেন।
একজন বিচ্ছিন্নতাবাদী কর্মকর্তা দাবি করেছেন, গত জুমুয়াবার সৌদি বিমানবাহিনী হাদরামাউট প্রদেশে এসটিসি’র শিবির ও সামরিক অবস্থান লক্ষ্য করে বোমা হামলা চালায়। একই সময়ে সৌদিসমর্থিত যোদ্ধারা ওই স্থাপনা দখলের চেষ্টা করেছে। যা সৌদি আরবের সাম্প্রতিক সরাসরি হস্তক্ষেপের সর্বশেষ ঘটনা।
সম্প্রতি এসটিসির কাছে আরব আমিরাতের পাঠানো অস্ত্রের চালানেও হামলা চালায় সৌদি বাহিনী। সূত্র: এপি।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।