মাদুরোকে সরাবার নেপথ্যে মার্কিন প্রশাসনের সঙ্গে কাবেলোর গোপন আঁতাত
, ২৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৯ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৫ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মাদুরোকে কারাকাস থেকে সরিয়ে নেওয়ার কয়েক মাস আগে থেকেই দেশটির প্রভাবশীল স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের গোপন আলোচনা চলছিলো।
গত ৩ জানুয়ারি মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানা গেছে। রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভেনেজুয়েলার স্থিতিশীলতা রক্ষা এবং রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে কাবেলোকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছিলো। মার্কিন কর্মকর্তাদের মূল লক্ষ্য ছিলো, কাবেলো যেন তার অনুগত নিরাপত্তা বাহিনী বা সশস্ত্র সমর্থকদের দিয়ে বিরোধীদের ওপর কোনো হামলা না করে।
সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে যে, মাদুরোর পতনের পরও ভেনেজুয়েলার গোয়েন্দা সংস্থা, পুলিশ এবং সামরিক বাহিনীর একটি বড় অংশ কাবেলোর নিয়ন্ত্রণেই রয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে ভেনেজুয়েলার তেল খনিগুলোর নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কাবেলোর ওপর কিছুটা নির্ভর করছে।
যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী, মাদুরোর মতো কাবেলো নিজেও মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত, তবুও ৩ জানুয়ারির অভিযানে তাকে স্পর্শ করা হয়নি। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, কাবেলো যদি তার বাহিনী নিয়ে বিদ্রোহ করে, তবে ট্রাম্পের পরিকল্পনা নস্যাৎ হতে পারে এবং অন্তর্বর্তী প্রেসিডেন্টের অবস্থানও হুমকির মুখে পড়তে পারে।
বর্তমানে সে সরাসরি ও বিভিন্ন মধ্যস্থতাকারীদের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে তার ওপর থাকা মার্কিন নিষেধাজ্ঞা এবং আইনি মামলাগুলো শিথিল করার বিষয়ে দরকষাকষি চলছে বলে ধারণা করা হচ্ছে।
কাবেলোর বিরুদ্ধে মাদক পাচার চক্র ‘কার্টেল অব দ্য সানস’-এর প্রধান হওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্র ২ কোটি ৫০ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করে রেখেছে। মাদুরোকে আটকের পর অনেক মার্কিন রাজনীতিবিদ প্রশ্ন তুলেছে “কেন কাবেলোকে ছেড়ে দেওয়া হলো?” সূত্র: রয়টার্স।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)