ইসলামবিদ্বেষ:
মাদরাসায় সাহায্য বন্ধ করতে পরামর্শ ভারতীয় শিশু কমিশনের
, ১০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১৪ অক্টোবর , ২০২৪ খ্রি:, ২৯ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
মুসলিম শিশুদের মাদরাসায় ভর্তি না করিয়ে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর কু-পরামর্শ দিয়েছে ভারতের কথিত জাতীয় শিশু কমিশন নামক ইসলামবিদ্বেষী সংস্থাটি।
এছাড়াও এই ইসলামবিদ্বেষী সংস্থাটি ভারতের মাদরাসাগুলোতে আর্থিক সাহায্য প্রদান বন্ধ করারও ঘৃণ্য পরামর্শ দিয়েছে। ইতোমধ্যেই এ নিয়ে ভারতের সকল রাজ্যের মুখ্যসচিব এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে চিঠি দেয়া হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
সম্প্রতি মাদরাসা প্রতিষ্ঠান সম্পর্কিত একটি উদ্দেশ্যমূলক ইসলামবিদ্বেষী রিপোর্ট তৈরি করেছে ভারতের কথিত জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন (এনসিপিসিআর)। তাতে মাদরাসার ‘ঐতিহাসিক ভূমিকা’ এবং শিশুদের শিক্ষার অধিকারে তার প্রভাব নিয়ে অযৌক্তিক ও নানা প্রপাগ্রান্ডামূলক তথ্য দেওয়া হয়েছে।
প্রায় ১১ অধ্যায়ের ওই বিতর্কিত রিপোর্টে কমিশনের মূল পরামর্শ- রাজ্যে রাজ্যে যত মাদরাসা আছে, সেখানে আর্থিক সহায়তা দেওয়া বন্ধ হোক। এবং মাদরাসাগুলো বন্ধ করে দেওয়া হোক।
কমিশনের হিন্দুত্ববাদী চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো দাবি করেছে, “শিশুদের মৌলিক অধিকার এবং সংখ্যালঘুদের অধিকারের মধ্যে দ্বন্দ্ব দেখা যাচ্ছে।”
কানুনগোদের বিতর্কিত রিপোর্টে বলা হয়েছে, বেশ কিছু ঘটনার উদ্ধৃতি এবং উদাহরণ দিয়ে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে বলা হয়েছে, মাদ্রাসাগুলোকে যেন সাহায্য না করা হয়।
এর পাশাপাশি মুসলমান শিশুকে মাদরাসায় ভর্তি না করিয়ে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর কু-পরামর্শও দিয়েছে ভারতের এই হিন্দুত্ববাদী জাতীয় কমিশন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)