দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
দলে দলে দেশ ছাড়ছে দখলদার ইসরায়েলিরা
, ১০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১৪ অক্টোবর , ২০২৪ খ্রি:, ২৯ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার সন্ত্রাসী ইসরায়েল গণহত্যামূলক বর্বর আগ্রাসন শুরু করার পর থেকে বসতি স্থাপনকারী ইহুদিদের ইসরায়েল ছাড়ার ঘটনা অনেক বেশি বেড়ে গেছে। ধারণা করা হচ্ছে, পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা থেকে দলে দলে দেশ ছাড়ছে দখলদার ইসরায়েলিরা।
হিব্রু পত্রিকা দৈনিক মারিভ এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সন্ত্রাসী সেনারা গাজা আগ্রাসন শুরু করার পর প্রথম সাত মাসে অন্তত ৪০ হাজার দখলদার বসতি স্থাপনকারী ইসরায়েল ছেড়ে চলে গেছে। গাজা যুদ্ধ শুরুর আগে ইসরায়েল থেকে যেসব ইহুদি চলে গেছে এটি তার তুলনায় তিন গুণের বেশি। আগ্রাসন শুরুর আগে প্রতিমাসে ইসরায়েল ছেড়ে প্রায় দুই হাজার দখলদার বসতি স্থাপনকারী চলে যেত।
এছাড়া, যদি পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হয় তাহলে যাতে সন্ত্রাসী ইসরায়েল ছেড়ে সহজেই এসব দখলদার চলে যেতে পারে এজন্য প্রায় ১০ লাখ ব্যক্তি বিদেশি পাসপোর্ট গ্রহণ করেছে।
দৈনিক মারিভ বিদেশে অর্থ স্থানান্তর সম্পর্কে ওই প্রতিবেদনে জানিয়েছে, গত সাত মাসে বসতি স্থাপনকারীরা ৭০০ কোটি ডলার বিদেশে পাঠিয়েছে। এর পাশাপাশি ইসরায়েল থেকে বহু সংখ্যক পেশার লোক ইসরায়েল ছেড়েছে।
গত মাসে ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছিল, ২০২২ ও ২০২৩ সালের প্রথম ছয় মাসে ইসরায়েল থেকে যত দখলদার বসতি স্থাপনকারী চলে গিয়েছিল তার চেয়ে চলতি বছরের প্রথম ছয় মাসে ইসরায়েল ছাড়ার হার ব্যাপকভাবে বেড়ে গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)