মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল মায়ের
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার রাতের মাদকাসক্ত ছেলে রকিব (১৮) ঘুমন্ত অবস্থায় মা আর্জিনার মাথায় দা দিয়ে চারটি কোপ দিয়ে পালিয়ে যায়।
মায়ের পাশে ঘুমিয়ে থাকা রাকিবের ছোট ছেলে চিৎকার দিলে প্রতিবেশীরা তাকে গুরুতর অবস্থায় প্রথমে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখানে চিকিৎসাধীন শনিবার ভোরে তার মৃত্যু হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনার পর মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে তার বাবা মামলা করেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।