দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক:
দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে বৈশ্বিক র্যাংকিংয়ে অবস্থান উন্নীত করার পাশাপাশি দেশ ও বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) (২২ নভেম্বর) সকালে বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান জনাব এম এ কাশেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে এনএসইউর প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। প্রতিনিধিদল জানায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ৪০০টি বিশ্ববিদ্যালয় এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এনএসইউ যৌথ গবেষণা, একাডেমিক বিনিময় ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত রয়েছে। এনএসইউ থেকে স্নাতক সম্পন্নকারী প্রায় ৯৫ শতাংশ শিক্ষার্থী দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে পূর্বাচলে এনএসইউর নতুন ক্যাম্পাসের চলমান উন্নয়নকাজ সম্পর্কেও অবহিত করেন। প্রায় ৪০০ বিঘা জমির ওপর নির্মিত এই ক্যাম্পাসের অগ্রগতি এবং নতুন ক্যাম্পাসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনার কথাও তারা তুলে ধরেন।
প্রতিনিধিদল উল্লেখ করেন, ১৯৯৩ সালের ১০ ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, ‘দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে এবং দেশের শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে।’
তিনি আরও বলেন, ‘যে শিক্ষাব্যবস্থা বেকারত্ব সৃষ্টি করে এবং কর্মোপযোগী নয়, তা থেকে আমাদের ক্রমান্বয়ে বেরিয়ে আসতে হবে।’
আরও পড়ুন
সব ›
৯ দফায় কমলো স্বর্ণের দাম, ভরি কত?
মা’কে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মেয়েও
এআই ছবি ছড়িয়ে নড়াইলে হিন্দুদের বাড়িঘরে আক্রমণ বলে অপপ্রচার আ.লীগের
নড়াইল সংবাদদাতা: এআই তৈরি ছবিতে নড়াইলে হিন্দুদের বাড়িঘরে আক্রমণের দাবিতে অপপ্রচার ছড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আও…
ইউটিউবে শিখে ইয়াবা তৈরি, মেশিনসহ তরুণ গ্রেপ্তার
গোপালগঞ্জে আওয়ামী লীগের কৌশল সফল হতে দেয়নি সরকার : রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে ৫ থেকে ৬ শ মানুষ হত্যার মাধ্যমে লাশের রাজনীতি করার যে ফাঁদ আওয়ামী লীগ তৈরি করেছিল…
আওয়ামী লীগের বিরুদ্ধে দলীয়ভাবে তদন্ত চলছে : প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক: দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশজুড়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রা…
বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছ…
এত কিছুর পরও সরকার শান্তভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে : রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিদেশে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি ও নানা ধরনের মিথ্যা তথ্য তৈরির মাধ্যমে …
‘প্রয়োজনে সংবিধান সংশোধন করে আ.লীগকে নিষিদ্ধ করা হবে’
সাদিক কায়েমের বাড়িতে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনী
খাগড়াছড়ি সংবাদদাতা: খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের…
ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা
নিজস্ব প্রতিবেদক: ব্যাংক ব্যবস্থাপনায় অনাকাক্সিক্ষত রাজনৈতিক হস্তক্ষেপ ঠেকাতে মন্ত্রী, সংসদ সদস্য এবং স্থানীয় …
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।