বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) (২২ নভেম্বর) ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন,‘বিশ্ববিদ্যালয়কে বেকারত্ব তৈরির কারখানা বানানো যাবে না। এমন কোনো বিভাগ খোলা যাবে না, যার প্রয়োজন নেই। অতীতে রাজনৈতিক কারণে এ ধরনের বিভাগ খোলা হতো। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) অনুরোধ করছি, আপনারা এমন কোনো বিভাগের অনুমোদন দেবেন না, যার বর্তমান শ্রমবাজারে প্রয়োজন নেই।’
এহছানুল হক মিলন বলেন,‘শিক্ষকদের কাজ বলা এবং শিক্ষার্থীদের কাজ শোনা। তবে শিক্ষক ও শিক্ষার্থীর এই বলা ও শোনার প্রক্রিয়ার মধ্য দিয়েই উন্নয়ন ঘটাতে হবে।’
বেকারত্ব প্রসঙ্গে তিনি আরও বলেন,‘সেদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জিজ্ঞেস করেছিলাম, আগামী পাঁচ বছরের মধ্যে, অর্থাৎ ২০৩০ সালের মধ্যে শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেকারত্ব কতটা কমাতে পারবেন? আপনি বলুন, আমি আপনাকে বাজেট দেবো। কোনো সমস্যা নেই।’
তিনি আরও বলেন, ‘কিন্তু এই বাজেটে কীসের বাজেট? বেকারত্বের কারখানা বানানোর বাজেট আমাকে দিতে হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয় নয় মাসেও আমাকে আনএমপ্লোয়িমেন্ট করার তালিকা দিতে পারেনি।’
ভর্তি পরীক্ষা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি বলেছিলাম, পুনঃপরীক্ষার পর বিশ্ববিদ্যালয়গুলো যেন ভর্তি পরীক্ষা নেয়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি তা মানতে রাজি নয়। এ কারণে আমাকে আদালতের দ্বারস্থ হতে হয়েছে।
আরও পড়ুন
সব ›
৯ দফায় কমলো স্বর্ণের দাম, ভরি কত?
মা’কে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মেয়েও
এআই ছবি ছড়িয়ে নড়াইলে হিন্দুদের বাড়িঘরে আক্রমণ বলে অপপ্রচার আ.লীগের
নড়াইল সংবাদদাতা: এআই তৈরি ছবিতে নড়াইলে হিন্দুদের বাড়িঘরে আক্রমণের দাবিতে অপপ্রচার ছড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আও…
ইউটিউবে শিখে ইয়াবা তৈরি, মেশিনসহ তরুণ গ্রেপ্তার
দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
গোপালগঞ্জে আওয়ামী লীগের কৌশল সফল হতে দেয়নি সরকার : রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে ৫ থেকে ৬ শ মানুষ হত্যার মাধ্যমে লাশের রাজনীতি করার যে ফাঁদ আওয়ামী লীগ তৈরি করেছিল…
আওয়ামী লীগের বিরুদ্ধে দলীয়ভাবে তদন্ত চলছে : প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক: দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশজুড়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রা…
এত কিছুর পরও সরকার শান্তভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে : রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিদেশে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি ও নানা ধরনের মিথ্যা তথ্য তৈরির মাধ্যমে …
‘প্রয়োজনে সংবিধান সংশোধন করে আ.লীগকে নিষিদ্ধ করা হবে’
সাদিক কায়েমের বাড়িতে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনী
খাগড়াছড়ি সংবাদদাতা: খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের…
ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা
নিজস্ব প্রতিবেদক: ব্যাংক ব্যবস্থাপনায় অনাকাক্সিক্ষত রাজনৈতিক হস্তক্ষেপ ঠেকাতে মন্ত্রী, সংসদ সদস্য এবং স্থানীয় …
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।