মাঠে নষ্ট হচ্ছে সবজি, বিপাকে চাষি
, ২৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ ছালিছ, ১৩৯২ শামসী সন , ৩১ জুলাই, ২০২৪ খ্রি:, ১৬ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
টানা কারফিউর মধ্যে মাঠের সবজি নিয়ে চরম বিপাকে মেহেরপুরের কৃষকরা। বাইরের জেলা থেকে আসছেন না কোনো ক্রেতা। এতে মাঠের ফসল মাঠেই নষ্ট হচ্ছে। দাম নেমে এসেছে অর্ধেকে।
কৃষকরা বলছেন, এমন অবস্থা চলতে থাকলে বড় ধরনের লোকসানের মুখে পড়বে তারা।
মেহেরপুর সদর উপজেলার ক্ষেতজুড়ে কদু, চিচিঙ্গা, কুমড়ার জালি, বরবটি, পটল ও পেঁপের আবাদ। এসব ফসল এখন তোলার সময়। অথচ ভরা মৌসুমে জেলায় কোনো ক্রেতা নেই। কারফিউর কারণে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট থেকে আসছে না কোনো ব্যবসায়ী। ফলে কৃষকদের এখন একমাত্র ভরসা স্থানীয় বাজার। সেখানেও চাহিদার তুলনায় আমদানি বেশি। ফলে দাম পাচ্ছেন না সবজির। ক্ষেতেই নষ্ট হচ্ছে ফসল। এতে উৎপাদন খরচ ওঠাতো দূরের কথা, বড় ধরনের লোকসানের শঙ্কায় চাষিরা।
মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রামের কৃষক হাবিবুর রহমান বলেন, এক বিঘা কদু এবং ১০ কাঠা জমিতে বরবটির চাষ করেছি। ছাত্র আন্দোলনের আগে বরবটি প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি করেছি। বর্তমানে ৪০ থেকে ৪৫ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। কদু আগে প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা করে বিক্রি করেছি। বর্তমানে ১৫ থেকে ২০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। কারণ হিসেবে তিনি ছাত্র আন্দোলন ও কারফিউকে দায়ী করেন। এখন বাইরের জেলা থেকে কোনো ক্রেতা জেলায় আসছে না।
কৃষক সাইফুল ইসলাম জানান, এ বছর এক বিঘা জমিতে চিচিঙ্গা আবাদ করেছি। চিচিঙ্গার ফলন ভালো হয়েছে। কারফিউর আগে চিচিঙ্গা ৩০ থেকে ৩৫ টাকা কেজি বিক্রি করেছি। বর্তমানে সেই চিচিঙ্গা ১০ থেকে ১২ টাকা কেজি বিক্রি হচ্ছে। তারপরও ক্রেতা পাওয়া যাচ্ছে না। এভাবে চলতে থাকলে চিচিঙ্গা চাষ করে লোকসানে পড়তে হবে।
ব্যবসায়ী আব্দুস সালাম জানান, আন্দোলন ও কারফিউর কারণে ট্রাকভর্তি সবজি ঢাকায় পৌঁছাতে পারছে না। পরিবহন মালিকরাও দিতে চাচ্ছেন না ট্রাক। এ কারণেই কৃষকদের এমন অবস্থা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে শঙ্কা প্রকাশ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরে পুলিশে নীরব ক্ষোভ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডিজেল সংকটে ১২৫ হারভেস্টার বন্ধ, কৃষক বিপাকে
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি -সেনাপ্রধান
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে আছড়ে পড়লো বিএসএফের ড্রোন, এলাকায় আতঙ্ক
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১২ জেলায় নতুন পুলিশ সুপার
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসএসসির খাতা নিতে পরীক্ষকদের অনীহা, কঠোর নির্দেশনা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তোফায়েল আহমেদের বিরুদ্ধে পরোয়ানা, আইনজীবী জানালেন স্মৃতিশক্তি নেই
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মেগা প্রকল্পে অপচয় নয়, ফলভিত্তিক পরিকল্পনায় জোর -সেতুমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ দেয়া হয়েছে -বিদ্যুৎমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুশইনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেবে বাংলাদেশ -পররাষ্ট্রমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)