মাটির নিচে ৮৬ কেজি ওজনের আলু!
, ২৩ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৩ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
মাটির নিচ থেকে ৮৬ কেজি ওজনের আলু উত্তোলন করা হয়েছে। গত সোমবার গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সিসিডিবি ক্লাইমেট টেকনোলজি পার্কের ল্যান্ড অ্যান্ড এগ্রিকালচার ম্যানেজম্যান্ট বিভাগের অফিসার মাহবুবুর রহমানের নিজ বাড়ির পাশ থেকে স্থানীয় জাতের এ আলু উত্তোলন করেন।
বৃহৎ আকৃতির এই আলু উত্তোলন করার খবর পেয়ে এলাকার মানুষ তার বাড়িতে ভীড় জমায়। তারা বলেন, আমরা এর আগে এত বড় আকারের আলু দেখিনি।
আলু উত্তোলনকারী মাহবুবুর রহমান বলেন, ‘তিনি গত তিন বছর আগে সিসিডিবি ক্লাইমেট টেকনোলজি পার্কের কো অর্ডিনেটর আবিদ উল কবিরের দিক নির্দেশনায় বাগেরহাটের মোড়ল গঞ্জ থেকে বীজ এনে রোপণ করেন। এক বছর পর আলুটির ওজন হয় ২৮ কেজি। তখন আলুর উপরের অংশ পুনরায় রোপণ করেন তিনি। রোপণ করার পর থেকে তিনি শুধু জৈব সার, গোবর ও ছাঁই ব্যবহার করেন। ’
গত সোমবার বিকেলে ২ জন শ্রমিককে সঙ্গে নিয়ে স্থানীয় জাতের এ আলুটি উত্তোলন করেন মাহবুবুর রহমান। আলুটি ওজন করে দেখতে পান এর ওজন ৮৬ কেজি।
তিনি আরও বলেন, ২ বছরে এত বড় আকারের আলু হওয়ায় খুব খুশি তিনি। এ আলু চাষ করতে তেমন কোনো খরচ নেই। যে কেউ খুব সহজেই এটি চাষ করতে পারবে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা এ এস এম মুয়ীদুল হাসান বলেন, ‘আলুর এ জাতটি ঝিনাইদহ থেকে আনা হয়েছে। এটি অনেক বড় হয় যা অবিশ্বাস্য। আমরা জাতটি সম্প্রসারণের উদ্যোগ নিয়েছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












