মাজার ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালালে ছাড় দেয়া হবে না -ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মাজার, মসজিদ, মাদ্রাসা বা এতিমখানায় হামলা চালালে বা ধ্বংসের চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। মামলা হলেই আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করবে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) কিশোরগঞ্জের পাগলা মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কিছু মাজারে হামলার ঘটনা ঘটেছে, যা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিস্তারিত রিপোর্ট রয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।