মাছের জীবন্ত জিন ব্যাংক তৈরি করা হয়েছে: প্রাণিসম্পদমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, এক সময় দেশে মাছের আকাল ছিল। এখন বিশ্বের ৫২টি দেশে মাছ রপ্তানি হচ্ছে।
বিলুপ্তপ্রায় ৩৯টি প্রজাতির মাছ আবার পুনরুদ্ধার করা হয়েছে। মাছের জীবন্ত জিন ব্যাংক তৈরি করা হয়েছে।
বুধবার (২৬ জুলাই) বিকেলে নৌ র্যালিটি হাতিরঝিলের পুলিশ প্লাজা জেটি থেকে শুরু হয়ে এফডিসি জেটি পর্যন্ত ঘুরে আবার হাতিরঝিলের পুলিশ প্লাজার জেটিতে এসে শেষ হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে হাতিরঝিলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও নৌ পুলিশ যৌথভাবে এ বর্ণাঢ্য নৌ র্যালির আয়োজন করে। এবারের জাতীয় মৎস্য সপ্তাহের মূল প্রতিপাদ্য ছিল ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মাট বাংলাদেশ’।
নৌ র্যালি শেষে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে নিরাপদ, উন্নত ও সমৃদ্ধ মৎস্য খাত তৈরিতে মৎস্য অধিদপ্তর, নৌ পুলিশ এবং মৎস্য উৎপাদন, বিপণন ও প্রক্রিয়াজাতকরণের সঙ্গে জড়িত সব সংস্থা/দপ্তরসহ আমরা সবাই একযোগে কাজ করছি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।