মহেশখালীকে বিদ্যুৎ ও শিল্প হাব হিসেবে গড়তে মহাপরিকল্পনা
কক্সবাজারে সংবাদদাতা:
মহেশখালীকে আন্তর্জাতিক মানের বিদ্যুৎ, শিল্প ও ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ২০২৯ সালের মধ্যে এ অঞ্চলকে আন্তর্জাতিক শিল্প-বাণিজ্য কেন্দ্রে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মহেশখালীকে জ্বালানি ও অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে সম্প্রতি সরকারের উচ্চপর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চলতি মাসের ৪ নভেম্বর পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকির সভাপতিত্বে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে এ সভা হয়।
অগ্রাধিকার পাচ্ছে যেসব প্রকল্প:
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও সংযোগ সড়ক নির্মাণ, কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিবিএল) বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ও চতুর্থ ইউনিট নির্মাণ, সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন, তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল এবং স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণ।
এ ছাড়া এলপিজি স্টোরেজ ও টার্মিনাল নির্মাণ, ধলঘাটা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, ফিশারিজ হারবার ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যালয় নির্মাণ এবং ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) চালু করার বিষয়টি অগ্রাধিকার পেয়েছে।
জ্বালানি খাতে বড় বিনিয়োগের পরিকল্পনা:
মহেশখালীকে জ্বালানি হাব হিসেবে গড়ে তুলতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে একাধিক প্রকল্প নেওয়া হচ্ছে। তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের অগ্রগতি সম্পর্কে পেট্রোবাংলার এক ঊর্ধ্বতন কর্মকর্তা সভায় জানান, প্রকল্পটি সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন। দ্রুত অনুমোদন নিয়ে পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রতিনিধি জানান, মিডার আওতাধীন প্রায় ৫১ একর জমিতে ১৫০ মিলিয়ন ডলার ব্যয়ে একটি এলপিজি প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এটি চালু হলে বছরে প্রায় ২০ লাখ মেট্রিক টন এলপিজি হ্যান্ডলিংয়ের সক্ষমতা তৈরি হবে।
বিদ্যুৎ বিভাগ জানায়, ৭০ মেগাওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভার জন্য পাঠানো হয়েছে। প্রকল্পটির অর্থায়নে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে নিশ্চয়তা পাওয়া গেছে।
অন্যদিকে, জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে সিপিজিসিবিএলের ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট চালু রয়েছে। আরও ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার তৃতীয় ও চতুর্থ ইউনিট নির্মাণের প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ের যাচাই-বাছাই কমিটিতে সুপারিশ পেয়েছে। প্রকল্পের সরকারি অর্থায়নের বিষয়টি অর্থ বিভাগে প্রক্রিয়াধীন রয়েছে।
দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ২০৪০ সালের মধ্যে এ অঞ্চলের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৫ হাজার ৬৬০ মেগাওয়াট এবং ২০৫০ সালের মধ্যে ৬ হাজার ৬০ মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ৮ হাজার ২১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিঙ্গেল পয়েন্ট মুরিং থেকে অপরিশোধিত জ্বালানি তেল ইস্টার্ন রিফাইনারিতে সরবরাহের মাধ্যমে বছরে প্রায় ৮০০ কোটি টাকা সাশ্রয়ের লক্ষ্য রয়েছে। প্রকল্পটি শেষ হয়েছে। অপারেটর নিয়োগের মাধ্যমে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে এটি চালুর পরিকল্পনা রয়েছে।
মাতারবাড়ী বন্দরের কাজ এগোচ্ছে:
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পের প্রথম পর্যায়ে ব্রেকওয়াটার, প্রবেশ চ্যানেল, বেসিন ও কনটেইনার টার্মিনাল নির্মাণের কাজ চলছে। প্রকল্পের সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অংশে পোর্ট অ্যাকসেস রোড নির্মাণের অগ্রগতিও সন্তোষজনক।
ধলঘাটা অর্থনৈতিক অঞ্চল নিয়ে উদ্বেগ:
শিল্পায়ন ও স্থানীয় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১ হাজার ২৪০ একর জমিতে প্রায় ১ হাজার ১৯৫ কোটি টাকা ব্যয়ে ধলঘাটা অর্থনৈতিক অঞ্চল নির্মাণের পরিকল্পনা রয়েছে। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ এ প্রকল্প বাস্তবায়ন করছে। তবে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে ধীরগতির কারণে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়।
মহাপরিকল্পনা প্রসঙ্গে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) সদস্য (অতিরিক্ত সচিব) সারোয়ার আলম বলেন, মহেশখালীতে বিদ্যুৎ-শিল্প নিয়ে মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এই জন্য একগুচ্ছ প্রকল্প নেওয়া হয়েছে। সামনে আরও অনেক প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) তৈরি করা হচ্ছে। আমাদের পরিকল্পনা বাস্তবায়ন হলে সরাসরি দেড় লাখ কর্মসংস্থানের পাশাপাশি পরোক্ষ ২৫ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হবে।
আরও পড়ুন
সব ›
পাকিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছে রাশিয়া, উদ্বিগ্ন দিল্লি
চাঁদাবাজি-মাটি বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ২০
নারায়ণগঞ্জে সংবাদদাতা: বক্তাবলীতে চাঁদাবাজি এবং মাটি বিক্রির কমিশন বাণিজ্যের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন…
গোপালগঞ্জে বন্ধ অনেকের মোবাইল ব্যাংকিং; আতঙ্কে অনেকে
গোপালগঞ্জে সংবাদদাতা: হঠাৎ করে বিকাশ, নগদ, রকেটের মতো মোবাইলে আর্থিক সেবাতাদা (এমএফএস) প্রতিষ্ঠানের অনেক ব্যক্…
টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে মামলা
গোপালগঞ্জ সংবাদদাতা: টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযো…
ভারতের সার্বভৌমত্ব-অখন্ডতা অনেকাংশে বাংলাদেশের ওপর নির্ভরশীল -নাহিদ
নিজস্ব প্রতিবেদক: এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী অর্জুনর ব…
নব্বইয়ের আন্দোলনের ধারাবাহিকতাতেই হাসিনা সরকারের পতন -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন…
দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা -আইনমন্ত্রী
ঝিনাইদহ সংবাদদাতা: দলের মধ্যে দু-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধূলিসাৎ হতে দেওয়া …
বৈদেশিক কর্মসংস্থানে নতুন দৃষ্টান্ত স্থাপন হলো -মাহদী আমিন
নিজস্ব প্রতিবেদক: সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক উদ্যোগ বলে জ…
‘কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’
নিজস্ব প্রতিবেদক: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন,…
জেলেদের জীবিকা, মর্যাদা ও ভবিষ্যৎ সুরক্ষাকে গুরুত্ব দিতে হবে -প্রাণিসম্পদ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ইলিশ বাংলাদেশের জাতীয় পরিচ…
শনাক্তের বাইরে থাকা হেপাটাইটিস বড় স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে
মাত্র ১০ টাকায় চোখের চিকিৎসা!
নিজস্ব প্রতিবেদক: প্রায় তিন কোটি মানুষের ব্যস্ত এই ঢাকা শহরে চিকিৎসাব্যবস্থার চড়া খরচে যখন সাধারণ মানুষের নাভি…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।