টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে মামলা
গোপালগঞ্জ সংবাদদাতা:
টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা হয়েছে। এতে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৫ হাজার জনকে। এ ছাড়া মামলার এজাহারে ৬ কোটি ৫১ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথাও উল্লেখ করা হয়েছে।
গত সোমবার (২৩ নভেম্বর) খুলনা থানায় উপস্থিত হয়ে বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি দায়ের করেন।
এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতার অংশ হিসেবে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিহাব ইমামের সঙ্গে টহল দিচ্ছিলো বিজিবি। তখন টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে রওনা দিয়ে উপজেলার নিলফা বাজারে পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে পথ রোধ করেন। তখন বিজিবির পক্ষ থেকে তাদের সরে যাওয়ার অনুরোধ করা হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। এ সময় বিজিবির একটি এপিসি ও একটি জিপ গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে বাধা দিতে গেলে বিজিবির নায়েক মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন ও সহকারী পরিচালক সাইফিয়ার রহমান হামলার শিকার হয়ে গুরুতর আহত হন।
মামলায় আরও উল্লেখ করা হয়, হামলায় বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। এ ছাড়া জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিনও পুড়ে ভস্মীভূত হয়। অপর একটি এপিসির টায়ার, ফগ লাইট ও পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া বিজিবির গাড়িতে থাকা একটি সরকারি এইচপি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুট করা হয়। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির আনুমানিক মূল্য ৬ কোটি ৫১ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
গোপালগঞ্জের পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, বিজিবির গাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা হয়েছে। তবে এসব মামলায় এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই।
আরও পড়ুন
সব ›
পাকিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছে রাশিয়া, উদ্বিগ্ন দিল্লি
চাঁদাবাজি-মাটি বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ২০
নারায়ণগঞ্জে সংবাদদাতা: বক্তাবলীতে চাঁদাবাজি এবং মাটি বিক্রির কমিশন বাণিজ্যের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন…
গোপালগঞ্জে বন্ধ অনেকের মোবাইল ব্যাংকিং; আতঙ্কে অনেকে
গোপালগঞ্জে সংবাদদাতা: হঠাৎ করে বিকাশ, নগদ, রকেটের মতো মোবাইলে আর্থিক সেবাতাদা (এমএফএস) প্রতিষ্ঠানের অনেক ব্যক্…
ভারতের সার্বভৌমত্ব-অখন্ডতা অনেকাংশে বাংলাদেশের ওপর নির্ভরশীল -নাহিদ
নিজস্ব প্রতিবেদক: এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী অর্জুনর ব…
নব্বইয়ের আন্দোলনের ধারাবাহিকতাতেই হাসিনা সরকারের পতন -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন…
দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা -আইনমন্ত্রী
ঝিনাইদহ সংবাদদাতা: দলের মধ্যে দু-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধূলিসাৎ হতে দেওয়া …
বৈদেশিক কর্মসংস্থানে নতুন দৃষ্টান্ত স্থাপন হলো -মাহদী আমিন
নিজস্ব প্রতিবেদক: সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক উদ্যোগ বলে জ…
‘কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’
নিজস্ব প্রতিবেদক: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন,…
জেলেদের জীবিকা, মর্যাদা ও ভবিষ্যৎ সুরক্ষাকে গুরুত্ব দিতে হবে -প্রাণিসম্পদ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ইলিশ বাংলাদেশের জাতীয় পরিচ…
মহেশখালীকে বিদ্যুৎ ও শিল্প হাব হিসেবে গড়তে মহাপরিকল্পনা
শনাক্তের বাইরে থাকা হেপাটাইটিস বড় স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে
মাত্র ১০ টাকায় চোখের চিকিৎসা!
নিজস্ব প্রতিবেদক: প্রায় তিন কোটি মানুষের ব্যস্ত এই ঢাকা শহরে চিকিৎসাব্যবস্থার চড়া খরচে যখন সাধারণ মানুষের নাভি…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।