গোপালগঞ্জে বন্ধ অনেকের মোবাইল ব্যাংকিং; আতঙ্কে অনেকে
গোপালগঞ্জে সংবাদদাতা:
হঠাৎ করে বিকাশ, নগদ, রকেটের মতো মোবাইলে আর্থিক সেবাতাদা (এমএফএস) প্রতিষ্ঠানের অনেক ব্যক্তিগত অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন গ্রাহকেরা। গত বুধবার দুপুর থেকে শুরু হওয়া এ সমস্যায় গত বৃহস্পতিবারও স্বাভাবিক হয়নি লেনদেন। টাকা উত্তোলন, পাঠানো কিংবা জরুরি প্রয়োজনে অর্থ ব্যবহার করতে না পেরে ভোগান্তিতে পড়ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আবার যাদের অ্যাকাউন্ট সচল রয়েছে, তারাও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় আগেভাগে টাকা তুলে নিচ্ছেন।
অ্যাকাউন্ট বন্ধের কারণ ও কবে সেবা স্বাভাবিক হবে, সে বিষয়ে স্পষ্ট তথ্য না পাওয়ায় গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার পর এ ঘটনা ঘটল।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান টিবিএসকে বলেন গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অতিরিক্ত লেনদেনের কারণে এমএফএস অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করেছে সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। লেনদেন বন্ধের এ সিদ্ধান্ত এমএফএস প্রতিষ্ঠানগুলো নিজেরাই নিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জ শহরের বিভিন্ন বিকাশ, নগদ ও রকেট এজেন্টের দোকানে গিয়ে দেখা যায়, টাকা তোলা ও পাঠানোর জন্য গ্রাহকদের ভিড় করছেন। অনেকেই অ্যাকাউন্ট বন্ধ থাকায় প্রয়োজনীয় লেনদেন করতে পারছেন না। আবার কারও অ্যাকাউন্ট সচল থাকলেও অন্যদের অ্যাকাউন্ট বন্ধ হওয়ার খবর শুনে আতঙ্কিত হয়ে পড়েছেন।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা গোপালগঞ্জে বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এরপর কয়েক দফায় গোপালগঞ্জে দুই সংসদ সদস্যের বাড়ি, থানা, হাসপাতাল ও গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনার পর বুধবার থেকে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন বন্ধের এ ঘটনা ঘটল।
আরও পড়ুন
সব ›
পাকিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছে রাশিয়া, উদ্বিগ্ন দিল্লি
চাঁদাবাজি-মাটি বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ২০
নারায়ণগঞ্জে সংবাদদাতা: বক্তাবলীতে চাঁদাবাজি এবং মাটি বিক্রির কমিশন বাণিজ্যের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন…
টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে মামলা
গোপালগঞ্জ সংবাদদাতা: টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযো…
ভারতের সার্বভৌমত্ব-অখন্ডতা অনেকাংশে বাংলাদেশের ওপর নির্ভরশীল -নাহিদ
নিজস্ব প্রতিবেদক: এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী অর্জুনর ব…
নব্বইয়ের আন্দোলনের ধারাবাহিকতাতেই হাসিনা সরকারের পতন -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন…
দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা -আইনমন্ত্রী
ঝিনাইদহ সংবাদদাতা: দলের মধ্যে দু-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধূলিসাৎ হতে দেওয়া …
বৈদেশিক কর্মসংস্থানে নতুন দৃষ্টান্ত স্থাপন হলো -মাহদী আমিন
নিজস্ব প্রতিবেদক: সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক উদ্যোগ বলে জ…
‘কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’
নিজস্ব প্রতিবেদক: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন,…
জেলেদের জীবিকা, মর্যাদা ও ভবিষ্যৎ সুরক্ষাকে গুরুত্ব দিতে হবে -প্রাণিসম্পদ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ইলিশ বাংলাদেশের জাতীয় পরিচ…
মহেশখালীকে বিদ্যুৎ ও শিল্প হাব হিসেবে গড়তে মহাপরিকল্পনা
শনাক্তের বাইরে থাকা হেপাটাইটিস বড় স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে
মাত্র ১০ টাকায় চোখের চিকিৎসা!
নিজস্ব প্রতিবেদক: প্রায় তিন কোটি মানুষের ব্যস্ত এই ঢাকা শহরে চিকিৎসাব্যবস্থার চড়া খরচে যখন সাধারণ মানুষের নাভি…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।