মহিলাদের জন্য সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (৯)
মহিলাদের জন্য ঘরের সুন্নতী পোশাক
, ১৬ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ২৬ এপ্রিল, ২০২৪ খ্রি:, ১৩ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) মহিলাদের পাতা
মহিলারা ঘরে অবস্থান করার সময় ক্বমীছ, ওড়না ও সেলোয়ার পরিধান করা সুন্নত। হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে- হযরত মুহম্মদ বিন ক্বয়েস বিন মাখরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত: তিনি বলেন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ-ছালিছাহ আলাইহাস সালাম তিনি প্রায় একথা বলতেন যে, আমি কি তোমাদেরকে এমন একটি সুমহান সংবাদ মুবারক দিব না? আমরা বলতাম হাঁ! তখন তিনি বলতেন, পর্যায়ক্রমে এক রাতে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন আমার সম্মানিত হুজরা শরীফ মুবারকে তাশরীফ মুবারক গ্রহণ করলেন, তখন তিনি উনার সম্মানিত না’লাইন শরীফ (সেন্ডেল) উনার উভয় নূরুদ্দারাজাহ মুবারক (পা মুবারক) উনার নিকটে, চাদর মুবরক একপাশের্^ রেখে উনার সম্মানিত ইযার মুবারক বিছানা মুবরকের উপর বিছিয়ে ততক্ষন পর্যন্ত শয়ন মুবারক করলেন, যতক্ষণ তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে পড়েছি। অতঃপর তিনি আস্তে আস্তে স্যান্ডেল মুবারক পরিধান করলেন, ধীরে ধীরে উনার চাদর মুবারক পরিধান করলেন। তারপর আস্তে আস্তে দরজা মুবারক খুলে বের হয়ে নীরবে বন্ধ করে দিলেন। তখন আমি আমার ক্বমীছ বা র্কোতা মুবারক উনাতে মাথা প্রবেশ করিয়ে পরিধান করলাম। অতঃপর ওড়না দিয়ে মাথা মুবারক ঢাকলাম এবং আমার ইযার তথা দো’পাট্টা মুবারক পরিধান করে উনার পিছনে চলতে চলতে পবিত্র জান্নাতুল বাক্বী’তে আসলাম...। (নাসায়ী শরীফ, আদ-দুয়া’উ লিত্ব-ত্ববারানী শরীফ : পৃষ্ঠা ৩৭৪)
পবিত্র ছলাত আদায় করার সুন্নতী পোশাকসমূহ:
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
يَا بَنِي آدَمَ خُذُواْ زِينَتَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍ
অর্থ: হে বনী আদমগণ! তোমরা প্রত্যেক ছলাত আদায় করার সময় সৌন্দর্যম-িত লিবাস বা সুন্নতী লিবাস মুবারক পরিধান করো। (পবিত্র সূরা আ’রাফ শরীফ, পবিত্র আয়াত শরীফ-৩১)
হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَت لَيْلَى بِنْتِ سَعِيْدٍ رَضِىَ اللّٰهُ تَعَالٰى عَنْها قَالَت اَنَّهَا رَأَتْ حَضْرَتْ اُمَّ الْمَؤمِنِيْنَ الثَّالِثَةَ الصِدِّيْقَةَ عَلَيْهَا السَّلَامُ تُصَلِّى فِى الدَّار مُؤْتَزِرَةٌ وَدَرْعٌ وَخِمَارٌ كَثِيْفٌ لَيْسَ عَلَيْهَا غَيْرُ ذٰلِكَ ـ
অর্থ: হযরত লাইলা বিনতে সায়ীদ রদ্বিয়াল্লাহু তায়া’লা আনহা হতে বর্ণিত: তিনি বলেন, নিশ্চয়ই তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মুমিনীন আছ-ছালিছা ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনাকে উনার হুজরা শরীফে সম্মানিত ইযার, জামা (কোর্তা) ও মোটা কাপড়ের ওড়না পরিহিতা অবস্থায় পবিত্র ছলাত আদায় করতে দেখেছেন। এ ছাড়া উনার জিসিম মুবারকে অন্য কোন পোশাক মুবারক ছিল না। (মুছান্নাফু আবদির রাযযাক শরীফ)
হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَت أَبِي هُرَيْرَةَ رَضِىَ اللّٰهُ تَعَالٰى عَنْه عَنْ حَضْرَت الفَارُوْقِ الاَعْظَم عَلًيْهِ السَّلَامُ قَالَ: تُصَلِّي الْمَرْأَةُ فِي ثَلَاثَةِ أَثْوَابٍ دِرْعٍ وَخِمَارٍ وَإِزَارٍ-
অর্থ: হযরত আবূ হুরাইরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত: তিনি বলেন, আমীরুল মু’মিনীন হযরত ফারুক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বলেন, মহিলাগণ তিনটি পোশাক পরিধান করে পবিত্র ছলাত আদায় করবেন। তা হলো- ক্বমীছ, ওড়না ও ইযার বা সেলোয়ার। (সুনানুল কুবরা লিল-বাইহাক্বী ২/৩৩২, কানযুল উম্মাল, মুসনাদুল ফারুক লি-ইবনে কাছীর-১/১৫১, আল-আদাবু লিল-বাইহাক্বী শরীফ-২৪০ পৃষ্ঠা)
-মুহম্মদ মুফীদ্বুর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কোন মুসলমানের জন্য কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২১)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র আশূরা শরীফ উনার রোযার বেমেছাল ফাযায়িল-ফযীলত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র ১০ মুহররমুল হারাম শরীফ দিনটিতে ভালো খাওয়া-পরার ব্যবস্থা গ্রহণ করুন, তাহলে সারা বছর স্বচ্ছলতা লাভ করতে পারবেন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












