পাঠক কলাম:
সম্মানিত রমাদ্বান শরীফ মাস হচ্ছে তাক্বওয়া হাছিলের মাস, নেক দোয়া করার মাস এবং কাফির মুশরিকদের বিরুদ্ধে বেশী বেশী বদ দোয়া করার মাস
, ২১ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ আশির, ১৩৯৩ শামসী সন , ১১ মার্চ, ২০২৬ খ্রি:, ২৬ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মহিলাদের পাতা
সম্মানিত রমাদ্বান শরীফ হচ্ছে শাহরুন আযীম’ অর্থাৎ সম্মানিত মহান মাস। এই সম্মানিত মাসে মহান আল্লাহ পাক তিনি আসমানের দরজাসমূহ খুলে দেন, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন, জাহান্নামের আযাব বন্ধ করে দেন, রহমতের দরজাসমূহ খুলে দেন এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ!
এই সম্মানিত মাস হচ্ছে তাক্বওয়া (আল্লাহ ভীতি) হাছিলের মাস। মহান আল্লাহ পাক তিনি এই সম্পর্কে ইরশাদ মুবারক করেন, “হে ঈমানদাররা! তোমাদের উপর রোযা ফরয করা হয়েছে। যেরূপ ফরয করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর। এর মাধ্যমে তোমরা অবশ্যই তাক্বওয়া (আল্লাহভীতি) অর্জন করতে পারবে।” (পবিত্র সূরা বাক্বারা শরীফ : পবিত্র আয়াত শরীফ ১৮৩)
এইজন্য প্রত্যেক মুসলমান পুরুষ-মহিলা উনাদের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে, এই সম্মানিত মাসে মহান আল্লাহ পাক উনার এবং উনার প্রিয়তম হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সকল প্রকার নাফরমানিমূলক কাজ যথা অশ্লীল-অশালীন, বেপর্দা-বেহায়াপনা, গান-বাজনা, খেলাধুলা, ছবি, টিভি ইত্যাদি থেকে বিরত হয়ে হাক্বীক্বী তাক্বওয়া হাছিল করা। সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “রোযাদার উনার ঘুম ইবাদতের শামিল, রোযাদার উনার চুপ থাকা তাসবীহ পাঠের মধ্যে পরিগণিত, রোযাদার উনার দুআ নির্ঘাত কবুলযোগ্য এবং রোযাদার উনার আমলের ছাওয়াব দ্বিগুন হতে বহুগুণে বাড়িয়ে দেয়া হয়।” সুবহানাল্লাহ! (কানযুল উম্মাল)
এই সম্মানিত হাদীছ শরীফ উনার থেকে জানা গেল যে, রোযাদার যদি ঘুমিয়ে থাকেন ইবাদত করার ফযীলত লাভ করবেন, রোযাদার যদি চুপ করে থাকেন মহান আল্লাহ পাক উনার তাসবীহ পাঠ করার ফযীলত লাভ করবেন, রোযাদার উনার প্রত্যেকটা দোয়া অবশ্যই মহান আল্লাহ পাক তিনি কবুল করবেন এবং রোযাদার উনার আমলের ছাওয়াব দ্বিগুণ হতে বহুগুণে মহান আল্লাহ পাক তিনি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ!
এই সম্মানিত মাস উনার হক্ব যারা আদায় করবেন উনারা মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি রেযামন্দি মুবারক, কুরবত মুবারক, রহমত মুবারক, মাগফিরাত মুবারক, নাযাত মুবারক সহজেই লাভ করবেন। সুবহানাল্লাহ! প্রত্যেক রোযাদার উনাদের জন্য এই সম্মানিত মাসে বেশী বেশী ইস্তেগফার তওবা করা, নেক দোয়া করা। কাফের মুশরিকরা মুসলমানদের প্রতি কঠিন জুলুম নির্যাতন করতেছে, উনাদেরকে শহীদ করতেছে। এইজন্য কাফির-মুশরিকদের বিরুদ্ধে বেশী বেশী বদ দোয়া করা, যাতে তারা সহজেই ধ্বংস হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়।
যে সকল রোযাদার সমস্ত হারাম নাজায়িয কাজ থেকে বেঁচে থাকবেন, নেক কাজ বেশী বেশী করবেন, উনাদের সব দোয়াই মহান আল্লাহ পাক তিনি কবুল করবেন। সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি যেন সমস্ত মুসলমান উনাদেরকে সম্মানিত রমাদ্বান শরীফ উনার যথাযথ হক্ব আদায় করে রেযামন্দি-সন্তুষ্টি মুবারক, কুরবত মুবারক হাছিল করার, কাফির মুশরিকদের বিরুদ্ধে কঠিনভাবে বদদোয়া করার তাওফিক দান করেন। আমীন!
-আহমদ উম্মু মুহসিন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (৯)
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহিলা জামায়াতের ব্যাপারে বাতিলপন্থীদের সুস্পষ্ট মুনাফিকীর নমুনা
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহিলাদের জন্য মসজিদে নামায নিষিদ্ধ হওয়ার কারণে ঘরেই ই’তিকাফ করতে হবে
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খাছ দোয়া মুবারক পাওয়ার বিশেষ মাধ্যম পবিত্র যাকাত আদায়
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাফলতি বা অসাবধানতা ও তার প্রতিকার
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (৮)
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












