মহিলাদের জন্য বালা বা চুড়ি পরিধান করা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, হযরত বানাতু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা সকলেই পরিপাটি থাকতেন এবং উনারা বালা ও চুড়ি ব্যবহার করতেন।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ ثَوْبَانَ رَضِىَ اللهُ تَـعَالـٰى عَنْهُ مَوْلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَافَرَ كَانَ آخِرُ عَهْدِهٖ بِإِنْسَانٍ مِنْ أَهْلِهٖ حَضْرَتْ اَلزَّهْرَاءِ عَلَيْهَا السَّلَامُ وَأَوَّلُ مَنْ يَدْخُلُ عَلَيْهَا إِذَا قَدِمَ حَضْرَتْ اَلزَّهْرَاء عَلَيْهَا السَّلَام فَقَدِمَ مِنْ غَزَاةٍ لَهٗ وَقَدْ عَلَّقَتْ مِسْحًا أَوْ سِتْرًا عَلٰى بَابِـهَا وَحَلَّت حَضْرَتِ الْاِمَامُ الثَّانِيْ مِنْ أَهْلِ بَيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَ حَضْرَتِ الْاِمَام الثَّالِث مِنْ أَهْلِ بَيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْبَيْنِ مِنْ فِضَّةٍ فَقَدِمَ فَلَمْ يَدْخُلْ فَظَنَّتْ أَنَّ مَا مَنَعَهٗ أَنْ يَدْخُلَ مَا رَأٰى فَهَتَكَتِ السِّتْرَ وَفَكَّكَتِ الْقُلْبَيْنِ عَنِ الصَّبِيَّيْنِ وَقَطَعَتْهُ بَيْنَهُمَا فَانْطَلَقَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُمَا يَبْكِيَانِ فَأَخَذَهٗ مِنْهُمَا وَقَالَ " يَا حَضْرَتْ ثَوْبَانُ رَضِىَ اللهُ تَـعَالـٰى عَنْهُ اذْهَبْ بِهٰذَا إِلٰى آلِ فُلَانٍ " . أَهْلِ بَيْتٍ بِالْمَدِينَةِ " إِنَّ هٰؤُلَاءِ أَهْلُ بَيْتِيْ أَكْرَهُ أَنْ يَأْكُلُوْا طَيِّبَاتِهِمْ فِي حَيَاتِهِمُ الدُّنْيَا يَا حَضْرَتْ ثَوْبَانُ رَضِىَ اللهُ تَـعَالـٰى عَنْهُ اشْتَرِ لِحَضْرَتْ اَلزَّهْراء عَلَيْهَا السَّلَامُ قِلَادَةً مِنْ عَصَبٍ وَسِوَارَيْنِ مِنْ عَاجٍ " .
অর্থ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আযাদকৃত গোলাম হযরত ছাওবান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার হতে বর্ণিত। তিনি বলেন, যখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কোথাও সফরের মহাসম্মানিত ইরাদা মুবারক করতেন তখন তিনি উনার মহাসম্মানিত পরিবার উনার সদস্যদের মধ্যে সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবি‘য়াহ যাহরা আলাইহাস সালাম উনার সাথে সব শেষে মহাসম্মানিত কথা মুবারক বলতেন। আর যখন তিনি সফর থেকে ফিরে আসতেন, তখন তিনি সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবি‘য়াহ যাহরা আলাইহাস সালাম উনার সঙ্গে সর্বপ্রথম মহাসম্মানিত সাক্ষাত মুবারক করতেন। একবার তিনি এক জিহাদ থেকে ফিরে এসে সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবি‘য়াহ যাহরা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত হুযরা শরীফ উনার দরজায় নকশা-খচিত চাদর এবং সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সম্মানিত হাত মুবারকে রুপার বালা দেখে, ফিরে যান। তখন সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবি‘য়াহ যাহরা আলাইহাস সালাম তিনি উনার ফিরে যাওয়ার কারণ বুঝতে পেরে, সাথে সাথেই সে পর্দা ছিড়ে ফেলেন এবং উনারা উভয়ে কান্না মুবারক করতে করতে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট গিয়ে হাজির হন। তখন তিনি উনাদের মহাসম্মানিত হাত মুবারক থেকে সেই ভাঙ্গা বালা নিয়ে বলেন: হে হযরত ছাওবান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! আপনি ইহা পবিত্র মদীনা শরীফ উনার অমুক লোককে দিয়ে আসুন। উনারা আমার পরিবারের সদস্য, আমি এ পছন্দ করি না যে, উনারা দুনিয়ার আয়েশে উনাদের জিবন যাপন করুক? হে হযরত ছাওবান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! আপনি সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবি‘য়াহ যাহরা আলাইহাস সালাম উনার জন্য একখানি ইয়ামানের চাদর মুবারক এবং হাতির দাঁতের কাঁকন বা বালা অর্থাৎ চুড়ি কিনে দিন। (আবূ দাউদ শরীফ: পবিত্র হাদীছ শরীফ নং: ৪১৬৫)
কাজেই মহিলাদের জন্য কাঁকন বা বালা অর্থাৎ চুড়ি ব্যবহার করাও খাছ সুন্নত মুবারক। হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, হযরত বানাতু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের খাছ সুন্নত মুবারক। সুবহানাল্লাহ!
-আহমদ হুসাইন
আরও পড়ুন
সব ›
পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক
কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের সঙ্গে কখনই মুহব্বত করা ও সাদৃশ্য রাখা যাবে না
কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়, হিন্দুস্থানে মহান আল্লাহ পাক উনার একজন ওলী ছিলেন উনার বিছাল শরীফ গ্রহণ …
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।