সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)

Asrar প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, সকাল ৭:২১ আপডেট: ১৫ নভেম্বর, ২০২৬, সন্ধ্যা ৬:০৪
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)

ওয়াজ-নছীহতকারী ও তা’লীমদাতার জন্য জরুরী কিছু আদবঃ
সম্মানিত শরীয়ত উনার প্রতিটি বিষয়ের নির্দিষ্ট কিছু নিয়ম-কানুন, তর্য-তরীক্বাহ, হুকুম-আহকাম, আদব ও মহাসম্মানিত সুন্নত মুবারক রয়েছে। সেগুলোর অনুসরণ করলে কাজটি পরিপূর্ণ হয়। ফলে, এর ফায়দা ফলপ্রসূ হয়, ইবাদত হিসেবে গণ্য হয় এবং মহান আল্লাহ পাক উনার নিকট মক্ববূল হয়। অনুরূপ ওয়াজ-নছীহতকারী ও তা’লীমদাতার জন্য কিছু হুকুম-আহকাম ও আদব রয়েছে। নি¤েœ তার কয়েকটি উল্লেখ করা হলো। যথাঃ-
১) ওয়াজ-নছীহত ও তা’লীমের শুরুতে মহান আল্লাহ পাক উনার পবিত্র হামদ শরীফ, পবিত্র ছানা-ছিফত মুবারক ও পবিত্র শুকরিয়া মুবারক আদায় করবে। এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র ছানা-ছিফত মুবারক, পবিত্র প্রশংসা মুবারক, পবিত্র শুকরিয়া মুবারক আদায় করবে এবং উনার প্রতি পবিত্র দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে ওয়াজ-নছীহত ও তা’লীম শুরু করবে।
২) আলোচ্য বিষয়-বস্তু নির্ধারণ করে, সে সম্পর্কে পবিত্র কুরআন শরীফ, পবিত্র সুন্নাহ শরীফ, পবিত্র ইজমা-কিয়াস শরীফ মোতাবিত ওয়াজ-নছীহত করতে হবে। প্রসঙ্গক্রমে ঘটণাও বলা যেতে পারে।
৩) যে বিষয় সম্পর্কে ওয়াজ-নছীহত ও তা’লীম করবে, সে সম্পর্কে সম্মানিত শরীয়ত উনার পূর্ণজ্ঞান থাকা দরকার।
৪) নেক কাজে আদেশ করার জন্য প্রথম শর্ত হলো, ইখলাস। অর্থাৎ, শুধু মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের জন্যই ওয়াজ-নছীহত ও তা’লীম করবে।
৫) নিজের নফসকে খুশি করা অথবা অন্যকে দেখানোর জন্য ওয়াজ-নছীহত ও তা’লীম করবে না।
৬) নিজের ইছলাহ এবং সম্মানিত দ্বীন ইসলাম উনার খিদমতের জন্য ওয়াজ-নছীহত ও তা’লীম করবে; নিজের বড়ত্ব, মহত্ত্ব ও খ্যাতির নিয়তে নয়।
৭) মজলিসে কোনো ব্যক্তিকে খাসভাবে সংশোধন করা উচিত নয়। কেননা এতে অন্যকে লজ্জিত করা হয়।
৮) নরম ব্যবহার এবং স্নেহ-মুহব্বতের সঙ্গে নেক কাজের আদেশ করবে।
৯) গুরুত্বপূর্ণ কথাগুলো একাধিকবার (তিনবার) বলবে।
১০) যে বিষয়ে ওয়াজ-নছীহত ও তা’লীম করবে; নিজেও তার উপর আমল করবে। অন্যের সংশোধনের পাশাপাশি নিজেকেও সংশোধন করতে হবে।
১১) ওয়াজ-নছীহতকারী ও তা’লীমদাতাকে একজন হক্কানী-রব্বানী, কামিলে মুকাম্মিল শায়েখ, ওলীআল্লাহ উনার নিকট বায়াত হয়ে ইছলাহ হাছিলের কোশেশে মশগুল থাকতে হবে।
যারা নিজেদেরকে আল্লাহওয়ালা উনাদের থেকে অমুখাপেক্ষী ও পরওয়াহীন মনে করে; তারা লাগামহীন, পথভ্রষ্ট, গযবপ্রাপ্ত ও গোমরাহ। কাজেই, তাদের ওয়াজ-নছীহত ও তা’লীমে কোন ফায়দা পাওয়া যায় না। বরং তাদের ওয়াজ-নছীহত ও তা’লীমের কারণে মানুষ পথভ্রষ্ট ও গোমরাহ হয়।
১২) নির্ধারিত সময়ের মধ্যেই ওয়াজ-নছীহত ও তা’লীম সমাপ্ত করা উচিত। অন্যথায় এটা অপরের হক্ব নষ্ট করার শামিল হবে।
১৩) ওয়াজ-নছীহত ও তা’লীমের খিদমত করতে পারা মহান আল্লাহ পাক উনার খাছ রহমত-বরকত মুবারকের কারণ। তাই, সর্বদা শুকরিয়া আদায় করতে হবে।
উল্লেখ্য, সঠিক ও সম্মানিত হিদায়াত মুবারক উনার পথে চলার জন্যে দু’টি বিষয়কে শক্ত করে আঁকড়ে ধরতে হবে। এ প্রসঙ্গে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكُتُمْ بِهِمَا كِتَابَ اللَّهِ وَسُنَّةَ رَسُوْلِهِ
অর্থ: “আমি তোমাদের মধ্যে দু’টি জিনিস রেখে গেলাম। যতক্ষণ এ দু’টি বিষয়কে আঁকড়ে ধরে রাখবে ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হলে মহান আল্লাহ পাক উনার সম্মানিত কিতাব পবিত্র কুরআন শরীফ, অপরটি হলো- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত সুন্নত মুবারক।” (মুআত্তা মালেক; পবিত্র হাদীছ শরীফ নং: ৩৩৩৮)
মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে সর্বক্ষেত্রে মহাসম্মানিত সুন্নত মুবারক অনুযায়ী আমল করার তাওফীক্ব দান করুন। আমীন!
-আহমদ হুসাইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের সঙ্গে কখনই মুহব্বত করা ও সাদৃশ্য রাখা যাবে না কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়, হিন্দুস্থানে মহান আল্লাহ পাক উনার একজন ওলী ছিলেন উনার বিছাল শরীফ গ্রহণ … ২২ ঘণ্টা আগে একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক ৪ দিন আগে মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) ৪ দিন আগে মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক ৪ দিন আগে যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না ৬ দিন আগে ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১) ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প… ৭ নভেম্বর, ২০২৬ মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي… ৬ নভেম্বর, ২০২৬ প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয ৬ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। ৫ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫) মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব… ৫ নভেম্বর, ২০২৬ বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ… ৪ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তরীক্বায় বিবাহের মোহর মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ… ৩ নভেম্বর, ২০২৬