মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ :
মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক :
মাইয়্যিতকে ক্ববরে নামানোর সময় নি¤েœাক্ত পবিত্র দোয়া মুবারক পাঠ করতে হবে।
بِسْمِ اللهِ وَعَلٰى مِلَّةِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.
অর্থ: মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত নাম মুবারকে এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত দ্বীন মুবারক উনার উপর সোপর্দ করছি।
পবিত্র দাফন করার মহাসম্মানিত ও মহাপবিত্র খাছ সুন্নতী তারতীব মুবারক ও দোয়া মুবারকসমূহ :
মাইয়্যিতকে ক্ববরে রাখার পর বাঁশ, চাটাই ইত্যাদি ক্ববরের উপর বিছিয়ে উপস্থিত ব্যক্তিদের তিন বার করে মাটি দেয়া মুস্তাহাব। উপস্থিত ব্যক্তিরা তাদের উভয় হাতে মাটি নিয়ে ক্ববরের উপর মাইয়্যিত পুরুষ হলে মাথার দিক থেকে, আর মাইয়্যিত মহিলা হলে পায়ের দিক থেকে মাটি দেয়া শুরু করবে।
মাটি প্রথমবার দেয়ার সময় পড়বে-
مِنْهَا خَلَقْنَاكُمْ.
অর্থ : মাটি থেকে আমি তোমাদেরকে অর্থাৎ তোমাদের সম্মানিত আদি পিতা সাইয়্যিদুনা হযরত আবুল বাশার ছফিউল্লাহ আলাইহিস সালাম উনাকে সৃষ্টি মুবারক করেছি।
দ্বিতীয়বার দেয়ার সময় পড়বে-
وَفِيْهَا نُعِيْدُكُمْ.
অর্থ: এবং মাটিতেই তোমাদেরকে প্রত্যাবর্তন করাবো।
তৃতীয়বার দেয়ার সময় পড়বে-
وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً اُخْرٰى.
অর্থ: এবং মাটি থেকে তোমাদেরকে পুনরুত্থিত করবো।
অতঃপর এই দোয়া মুবারক পড়বে-
اَللّٰهُمَّ اَدْخِلْهُ الْجَنَّةَ بِرَحْمَتِكَ.
অর্থ : আয় মহান আল্লাহ পাক! আপনি আপনার পবিত্র রহমত মুবারক দ্বারা তাকে পবিত্র জান্নাতে প্রবেশ করিয়ে দিন।
দাফন করার পর কিছুক্ষণ ক্ববরের নিকট অপেক্ষা করা মহাসম্মানিত সুন্নত মুবারক। মৃত ব্যক্তির জন্য দোয়া মুবারক করা, মাগফিরাত কামনা করা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত। মাটি দেয়ার পর ক্ববরের উপর পানি ছিটিয়ে দেয়া মহাসম্মানিত সুন্নত মুবারক।
ক্ববরে পানি ছিটানোর দোয়া মুবারক :
উত্তম তরীক্বাহ হলো, মাইয়্যিতকে ক্ববরে দাফন করার পর মহাসম্মানিত মহাপবিত্র সুন্নত মুবারক উনার খেয়ালে, চার কুল অর্থাৎ পবিত্র সূরা কাফিরূন : সূরা ইখলাস : সূরা ফালাক্ব শরীফ ও পবিত্র সূরা নাস শরীফ পাঠ করে; ক্ববরের চার কোণে চারটি খেজুর গাছের ডাল রোপন করা এবং পবিত্র আয়াত কুরসী শরীফ পাঠ করে, মাইয়্যিতের সীনা বরাবর খেজুর গাছের ডাল রোপন করা এবং ক্ববরে মাটি ভালভাবে বিছানোর পর, পানির পাত্র থেকে ডান হাত দিয়ে অল্প পরিমাণ পানি নিয়ে মাইয়্যিতের ক্ববরের মাথার দিক থেকে পায়ের দিকে ৩ বার নি¤েœাক্ত দোয়া মুবারক পাঠ করে একই নিয়মে ৩ বার পানি ছিটিয়ে দিবে।
প্রথমবার- سَقَاكَ اللّٰهُ ثَرَّهٗ
অর্থ: মহান আল্লাহ পাক তিনি যেন তোমাকে উনার পবিত্র শীতল পানি থেকে পান করান।
দ্বিতীয়বার - اللّٰهُ مَضْجَعَهٗ بَرَّدَ
অর্থ: মহান আল্লাহ পাক তিনি যেন তার বিছানাকে শীতল করেন।
তৃতীয়বার- وَجَعَلَ الْجَنَّةَ مَثْوَاهُ
অর্থ: মহান আল্লাহ পাক তিনি যেন সম্মানিত জান্নাতকে তার বাসস্থান নির্ধারণ করেন।
মৃত ব্যক্তিকে তালক্বীন দেয়ার সুন্নতী তারতীব মুবারক :
মাইয়্যিতকে দাফন করার পর উপস্থিত ব্যক্তিবর্গের পক্ষ থেকে সুওয়াল-জাওয়াব দেয়াকে তালক্বীন বলা হয়। মাইয়্যিতকে তালক্বীন দেয়া মহাসম্মানিত খাছ সুন্নত মুবারক। মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “যখন মৃত ব্যক্তির উদ্দেশ্যে ক্ববরে তালক্বীন দেওয়া হয় তখন মুনকার ও নাকীর হযরত ফেরেশতাদ্বয় আলাইহিমাস সালাম উনারা পরস্পর পরস্পরের হাতে ধরে বলেন যে, তাকে প্রশ্ন করে কি হবে, তাকে তো সব শিখিয়ে দেয়া হয়েছে। চল আমরা ফিরে যাই। অর্থাৎ তালক্বীনের কারণে মৃত ব্যক্তি সুওয়াল-জাওয়াব থেকে নিষ্কৃতি বা নাযাত পায়। সুবহানাল্লাহ!
তালক্বীন দেয়ার তারতীব হচ্ছে- মাইয়্যিতকে দাফন করার পর উপস্থিত ব্যক্তিবর্গ থেকে একজন প্রশ্ন করবে- مَنْ رَّبُّكَ (র্মা রব্বুকা?)
অর্থ: তোমার মহান রব তায়ালা কে?
জাওয়াবে অন্যান্য ব্যক্তিবর্গ সবাই বলবে- رَبِّىَ اللّٰهُ (রব্বিইয়াল্লাহ)
অর্থ: আমার রব তায়ালা, মহান আল্লাহ পাক তিনি।
এরপর দ্বিতীয়বার প্রশ্ন করবে- وَمَنْ نَّبِيُّكَ (ওয়া মান নাবিইয়্যুকা?)
অর্থ: তোমার মহাসম্মানিত নবী কে?
অন্যান্য ব্যক্তিবর্গ সকলেই জাওয়াবে বলবে-
نَبِىِّ مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.
(নাবিইয়্যী মুহাম্মদুর রসূলুল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।)
অর্থ: আমার মহাসম্মানিত নবী হচ্ছেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি।
অতঃপর তৃতীয়বার প্রশ্ন করবে- وَمَا دِيْنُكَ (ওয়ামা দ্বীনুকা ?)
অর্থ: তোমার সম্মানিত দ্বীন কী ?
সকলেই জাওয়াবে বলবে- دِيْنِىَ الْاِسْلَامُ (দ্বীনিইয়াল ইসলাম)
অর্থ: আমার সম্মানিত দ্বীন, সম্মানিত ইসলাম।
পরিশেষে পবিত্র মীলাদ শরীফ পাঠ করে, ছওয়াব রেসানী করে, মুনাজাত করতে হবে।
আরও পড়ুন
সব ›
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক
সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ…
মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তরীক্বায় বিবাহের মোহর
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ…
শীত নিবারনে কোন কোন পোশাক সম্মানিত সুন্নত মুবারক? এ বিষয়ে জানা ও ইত্তেবা (অনুসরণ) করা সকলের জন্য ফরয। (পর্ব-২)
শীত নিবরানের জন্য আমরা সাধারণত দেখি বর্তমান সময়ে নতুন নকশার শীতের পোশাক কোনটা আসছে, কোন চাদরটি এখন বহুল জনপ্র…