মহিমান্বিত ১৯শে যিলহজ্জ শরীফে মহা আলিশানে তাশরীফ নিলেন সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, আওলাদে রসূল, সাইয়্যিদাতুনা হযরত শাহ নাওয়াদী আলাইহাস সালাম। উনার দৃশ্যমান ফযীলতের পাশাপাশি অদৃশ্য মান-মর্যাদা, শান-শওকত সম্পর্কে ইলিম ও মুহব্বত-মারিফত হাছিল এবং তদসংশ্লিষ্ট ফযীলত, রহমত, বরকত হাছিলে নিবেদিত ও প্রচেষ্ট হতে হবে। ইনশাআল্লাহ!
, ১৭ জুন, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
(১)
এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে?
এর চেয়ে বড় খুশির সংবাদ আর কি হতে পারে?
এর চেয়ে বড় রহমতের ফল্গুধারা আর কি নাযিল হতে পারে?
এর চেয়ে বড় বরকতের বারিধারা আর কি প্রকাশিত হতে পারে?
এর চেয়ে বড় ফযীলতের কারণ আর কি হতে পারে?
(২ক)
মহিমান্বিত ১৯শে শাওওয়াল শরীফ ১৪৪৫ হিজরীতে-
সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম ও সাইয়্যিদাতুনা হযরত মুজিরাতুল উমাম আলাইহাস সালাম উনাদের আযীমুশ শান নিসবতে আযীমাহ শরীফ অর্থাৎ মহাপবিত্র নিকাহিল আযীমাহ শরীফ অনুষ্ঠিত হওয়ার পর থেকে
এমন আলোকিত, উচ্ছসিত, সুভাসিত, বহুল প্রতিক্ষিত, বহুল আন্দোলিত, মহাসম্মানিত দিনের অপেক্ষায়ই তো ছিলো তাবৎ মুরীদ-মুরীদান, ভক্ত-আশিকান, মুহিব্বীন।
(২খ)
উল্লেখ্য, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ১৯শে যিলহজ্জ ১৪৪৬ হিজরী, ১৭ আউওয়াল ১৩৯৩ শামসী সকাল ০৭:১৫ মিনিটে বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ করেছেন নাওয়াদীয়ে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম, লখতে জিগারে হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম, আওলাদে রসূল সাইয়্যিদাতুনা হযরত শাহ্ নাওয়াদী আলাইহাস সালাম তিনি। সুবহানাল্লাহ!
সাইয়্যিদাতুনা হযরত শাহ্ নাওয়াদী আলাইহাস সালাম তিনি সেই সুমহান লখতে জিগার যিনি সর্বপ্রথম সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনাকে ‘দাদা’ এবং হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাকে ‘দাদী’ হওয়ার বেমেছাল নিয়ামত মুবারক হাদিয়া করলেন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!! সুবহানাল্লাহ!!!
তিনি সেই মহান অজুদ মুবারক যিনি সর্বপ্রথম হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনাকে ‘আব্বু’ এবং শাহ আরুস আলাইহাস সালাম উনাকে ‘আম্মু’ হওয়ার বেমেছাল নিয়ামত মুবারক হাদিয়া করলেন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!! সুবহানাল্লাহ!!!
বলার অপেক্ষা রাখে না আযীমুশ শ্বান এ দিনের দৃশ্যমান ফযীলতের পাশাপাশি অদৃশ্য মান-মর্যাদা, শান-শওকত সম্পর্কে ইলিম এবং মুহব্বত-মারিফত হাছিলের গুরুত্ব ভাষায় প্রকাশ করা সম্ভব না।
সঙ্গতকারণেই আজ জান্নাতী মেহমান, আওলাদে রসূল সাইয়্যিদাতুনা হযরত শাহ্ নাওয়াদী আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবসটি বিশেষ ক্বদর ও গুরুত্বের সাথে মহা জওক শওক এবং মহাসমারোহে পালন করা উচিত ছিলো। সব মুসলমানের উচিত ছিলো উনার মহিমান্বিত বিলাদতী শান মুবারক প্রকাশ উনার নিয়ামত লাভে অংশ গ্রহণের জন্য তীব্র প্রতিযোগিতা করা। বিশেষ উৎসাহী হওয়া, আবেগ তাড়িত হওয়া, মুহব্বতে উচ্ছল হওয়া, খুশিতে প্লাবিত হওয়া, শুকরিয়া জ্ঞাপনে তথা খিদমতের আঞ্জামে সর্বোচ্চ কোশেশ করা।
হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ হযরত ইমামুছ ছানী আলাইহিস সালাম উনার এবং সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ হযরত ইমামুছ ছালিছ আলাইহিস সালাম উনাদের সম্পর্কে ইরশাদ মুবারক করতে শুনেছি, যে ব্যক্তি আমাকে মুহব্বত করে তার জন্য ফরয হচ্ছে, উনাদের দু’জনকে মুহব্বত করা। ” সুবহানাল্লাহ! (মুসনাদে ত্বয়ালসী শরীফ, মাজমাউজ জাওয়াইদ শরীফ)
সাইয়্যিদাতুনা শাহ্ নাওয়াদী আলাইহাস সালাম তিনি হচ্ছেন এই সম্মানিত আয়াত শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনার পরিপূর্ণ মিছদাক্ব। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
তাই মুজাদ্দিদে আ’যম, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মা’রিফাত-মুহব্বত মুবারক, সন্তুষ্টি-রেযামন্দি মুবারক পেতে হলে সাইয়্যিদাতুনা শাহ্ নাওয়াদী আলাইহাস সালাম উনাকে মুহব্বত করা, তা’যীম-তাকরীম করা প্রত্যেকের জন্য দায়িত্ব-কর্তব্য। সুবহানাল্লাহ!
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নীরব এই মহামারী নিরসনে সরকারের নিস্ক্রিয় ভূমিকা বরদাশতযোগ্য নয়।
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ পবিত্র ২২ শে মুহররমুল হারাম শরীফ! এই মহান দিবসে সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুপম বদদোয়া মুবারকের ফলশ্রুতিতে গযবে পতিত হয়ে পবিত্র কা’বা শরীফ ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে আসা কুখ্যাত আবরাহা বাহিনী ধ্বংস হয়ে যায়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এই মহান দিবসে সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুপম বদদোয়া মুবারকের ফলশ্রুতিতে গযবে পতিত হয়ে পবিত্র কা’বা শরীফ ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে আসা কুখ্যাত আবরাহা বাহিনী ধ্বংস হয়ে যায়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সবার আগে বাংলাদেশ’
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সবার আগে বাংলাদেশ’
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতের আগ্রাসান বহুর্মুখী। যুবসমাজকে ধ্বংস করার জন্য এদেশে মাদকের ভয়াবহ বিস্তার করছে।
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশীদের মধ্যে দেশের মুহব্বত, মুসলমানের মুহব্বত ও ঈমানের জজবার তীব্র জাগরণ দরকার।
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অনেক বেশী দামে গম আমদানী করা হচ্ছে
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টাকার অভাবে তিন কোটি মানুষ পায় না চিকিৎসা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহান আল্লাহ পাক উনার খালিছ ওলী খাজায়ে খাজেগাঁ, হযরত খাজা বাহাউদ্দীন নকশবন্দ বুখারী আল হানাফী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুপ্ত বা ডিপ স্টেটের এজেন্টদের কর্মকান্ড?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












