ভারত ভ্রমণে যেসব বাংলাদেশী হুমড়ি খেয়ে পড়েছে তাদেরকে বেহায়া, বেঈমান, বেকুব বলছেন ইসলামী বিশেষজ্ঞমহল।
বাংলাদেশীদের মধ্যে দেশের মুহব্বত, মুসলমানের মুহব্বত ও ঈমানের জজবার তীব্র জাগরণ দরকার।
, ১৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৫ জুলাই, ২০২৬ খ্রি:, ২১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে ভারতীয় অর্থনীতিতে চাপ তৈরি হওয়ায় বাংলাদেশকে দূরে রাখা ভারতের জন্য মহা ক্ষতিকর বলে মনে করছে ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা। তাদের মতে, অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার জরুরি হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে সাউথ ব্লক থেকে দ্রুত ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার সিদ্ধান্ত আসছে।
বাংলাদেশি নাগরিকদের জন্য অবশেষে পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালু করল ভারত। গত ২১শে জুন থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) এই আবেদন প্রক্রিয়া শুরু হয়।
ভিসা আবেদন জমা নেওয়ার প্রথম দিনে দীর্ঘ লাইন দেখা গেছে।
ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা জানিয়েছে, প্রতিদিন দেড় থেকে দুই হাজার ভিসা ইস্যু করা হচ্ছে। যা বাংলাদেশিদের জন্য অন্য যেকোনো দেশের ইস্যু করা ভিসার চেয়ে অনেক বেশি।
কিন্তু দৈনিক আল ইহসানের পর্যবেক্ষণ বলছে, সম্প্রতি ওপার থেকে আসা বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক খবরের প্রেক্ষাপটে এই আশঙ্কা তীব্র হয়েছে যে, সেখানে গিয়ে কোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতিতে পড়লে তাদের পাশে কে দাঁড়াবে?
দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশ-ইনের চেষ্টা এবং একে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ-এর মধ্যকার সাম্প্রতিক মুখোমুখি ও থমথমে পরিস্থিতি সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে। পর্যবেক্ষকমহল প্রশ্ন তুলছেন- সীমান্তে যেখানে দুই দেশের রক্ষীবাহিনীর মধ্যেই এমন বৈরী ও উত্তেজিত পরিবেশ বিরাজ করছে, সেখানে সাধারণ নাগরিক হিসেবে তারা ভারতের অভ্যন্তরে কতটা নিরাপদ থাকবেন?
দৈনিক আল ইহসানের অনুসন্ধানে জানা গেছে- গত মার্চে ভারতের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে এক বাংলাদেশীকে।
জানা গেছে, ভারত মুসলমানদের দেয়ার কথা বলেছিলো মোহাম্মদ আজাদুর রহমান নামের ওই ব্যক্তি। এই অভিযোগে ওই বাংলাদেশিকে কোনও গাড়ির ড্রাইভার, টোটোচালকরা কেউ তোলেনি। এরপর সেই ব্যক্তি পায়ে হেঁটে চলতে শুরু করে। তারপর এলাকাবাসী তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
পরে মেখলিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাকে ইমিগ্রেশন চেকপোস্টে এনে ভিসা বাতিল করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। শুধু তাই নয়, স্থানীয় যুবকরা সেই ব্যক্তিকে ভুল স্বীকার করতে বলে। উপায় না দেখে ওই ব্যক্তি ভুল স্বীকার করে নেয়। এরপর বাংলাদেশে ফিরে আসে ।
প্রসঙ্গত সীমান্তে মানুষ হত্যা, পানি বণ্টন প্রশ্নে তাদের ভূমিকা কিংবা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মতো অভিযোগ ওঠায় এবং বর্তমানে নির্বিচারে মুসলমান শহীদ এবং লাখ লাখ মসজিদ-মাজার শরীফ ভেঙ্গে ফেলায়। বিশেষ করে বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব তীব্র প্রকাশ পেয়েছে।
এদিকে প্রাপ্ত সংবাদে জানা গেছে- অন্তত ১৫ দিন আগে থেকে গরু খাওয়া বন্ধ করতে হবে। না হলে পেটের টেস্টে গরুর গোশত ধরা পড়লে সোজা হিন্দু সন্নাসীদের হাতে তুলে দেয়া হবে। গেরুয়া রাষ্ট ভারত ভিসা অনুমোদন করবে, তারপর সেখানে পৌঁছানোর পর বাংলাদেশী পর্যটকদের হয়রানি করবে, বিশেষ করে বাংলাদেশের সাথে থাকা সমস্ত স্থলবন্দরে। এতে বাংলাদেশী পর্যটকদের চরম ভোগান্তি হবে এবং বাংলাদেশীদের শহীদ করার ঘটনাও ঘটতে পারে।
প্রশ্ন হলো তারপরেও বাংলাদেশের কোন শ্রেণীর মানুষ ভারতে যাওয়ার জন্য এত তৎপর? এত আগ্রহী? এত আকাঙ্খী?
ভ্রমণ করার জন্য ভারত ছাড়াও পৃথিবীতে আরো অনেক দেশ আছে। অভিজ্ঞমহল মনে করেন, কোনো বাংলাদেশীর যদি আত্মমর্যাদা এবং দেশপ্রেম থাকে তাহলে তারা ভারত ভ্রমণে যাবে না।
কারণ ভারত ভ্রমণ আমাদের দরকার নাই। গত ২ বছর বাংলাদেশের মানুষ ভারত যায় নাই তাতে আমাদের কী ক্ষতি হয়েছে?
বরং ভারতের ব্যবসায়ীরা না খেয়ে মরেছে। ভারতীয় ব্যবসায়ীদের ভাষ্য, আগে বাংলাদেশি পর্যটকরা মোবাইল সিম, হ্যান্ডসেট ও বিভিন্ন ইলেকট্রনিক পণ্য কিনতেন। এখন পর্যটক না থাকায় ব্যবসা প্রায় স্থবির হয়ে পড়েছে। সম্পর্ক স্বাভাবিক হলে গেদে ও মাঝদিয়া অঞ্চলের ব্যবসা আবার ঘুরে দাঁড়াবে বলে তারা আশা করছে। ভারত বাংলাদেশী মুসলমানদের টাকায় ভারতীয় মুসলমানদের শহীদ করে।
সুতরাং নূন্যতম ঈমানদার মুসলমানও ভারত ভ্রমণে যেতে পারে না। বাংলাদেশীদের মধ্যে দেশের মুহব্বত, মুসলমানের মুহব্বত ও ঈমানের জজবায় জাগরণ দরকার। ভারত ভ্রমণ বিরোধী চেতনা দরকার।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ উনার বিরোধিতাকারীরা গুমরাহ ও উলামায়ে ‘সূ’র অন্তর্ভুক্ত। এদেরকে পরিহার করা ফরয-ওয়াজিব।
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত সিবত্বতু রসূল আল ঊলা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস।
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছ থেকে শুধু পরকালীন শাফায়াত ই একমাত্র চাওয়া পাওয়া নয়;
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার সংস্পর্শে নাগরিকদের সংশোধনের জন্য পাঠাতে হবে
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার নিসবাতুল আযীম শরীফ দিবস।
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
“মুসলিম বিশ্ব যদি ডলারের পরিবর্তে নিজেদের মধ্যে ‘ইসলামী দিনার’ চালু করে, তবে তা পশ্চিমাদের জন্য পারমাণবিক বোমার চেয়েও বড় ভয়ের কারণ হয়ে দাঁড়াবে।”
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আর জুলাই সনদের ৮ নং অনুচ্ছেদ খএইঞছ এর পরিপূর্ণ প্রতিফলন। তারপরেও ঈমান বিক্রী করে, ইসলামের ধ্বংস ডেকে তথাকথিত ইসলামী দল কী করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আন্দোলনের ঘোষণা দিতে পারে? জুলাই সনদ বাস্তবায়ন বি.এন.পির নির্বাচনী ইশতেহারে এর সাথে সাংঘর্ষিক। ইসলামী অনুভূতির প্রতি সহযোগী মনোভাবের চরম খেলাফ।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমান মায়েরা কেন সন্তানকে বুকের দুধ খাওয়াতে গাফলতি করবে?
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মূল্যবৃদ্ধির চাপে পিষ্ট জনগণ উৎপাদন বৃদ্ধি নয়, শুধুমাত্র মধ্যস্বত্য ভোগী, তথা সিন্ডিকেট নির্মূলেই দ্রব্যমূল্য সুলভ করা সম্ভব।
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবনের ছাদে সৌরবিদ্যুৎ বছরে সাশ্রয় করতে পারে ১ বিলিয়ন ডলার।
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংক শোষণের কারণে শুধু একজন মালিকই নয় বা লাখ লাখ শ্রমিকই নয় বরং গোটা আর্থ-সামাজিক খাত হয় ক্ষত-বিক্ষত, বিপর্যস্ত, লা’নতগ্রস্ত, বেকারত্বে জর্জরিত।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উদযাপনে বাংলাদেশের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












