ইরানের প্রতিশোধ চলছে, মার্কিন ঘাঁটি তছনছ করার হুঁশিয়ারি
, ০৯ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
বিবৃতিতে বলা হয়, কুয়েতের আরিফজান ও আলি আল সালেম এবং বাহরাইনের জুফাইর ও শেখ ইসা নামের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এই প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে। এসব হামলায় ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়।
আইআরজিসি জানিয়েছে, সম্প্রতি মার্কিন যুদ্ধবিমানগুলো দক্ষিণ ইরানের বিভিন্ন বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়, যাতে একজন প্রাণ হারান। এ ছাড়া উত্তর গোলস্তান প্রদেশের একটি সেতুতেও হামলা চালায় মার্কিন বাহিনী। মূলত সেই আগ্রাসনের জবাবেই এই ত্বরিত পদক্ষেপ নেওয়া হয়েছে।
আমেরিকাকে আরও কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী যদি আবারও এই ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তি করে, তবে ইরানের চূর্ণ-বিচূর্ণ করে দেওয়ার মতো প্রতিক্রিয়া জানাবে। আরও বিস্তৃত অঞ্চলের অন্যান্য মার্কিন ঘাঁটিগুলোকেও এর আওতায় আনা হবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় প্রতিবেশী ইরাকে যে নজিরবিহীন গণজোয়ার ও মানুষের ঢল নেমেছে, তাতেই আতঙ্কিত হয়ে পড়েছে ওয়াশিংটন। এই ঐতিহাসিক ও অনুপ্রেরণামূলক ঘটনা থেকে বিশ্ববাসীর চোখ ফিরিয়ে রাখতে এবং নিজেদের ভয় ঢাকতেই মার্কিন প্রশাসন অত্যন্ত তাড়াহুড়ো করে ইরানের ওপর এই বিমান হামলা চালিয়েছিল। তবে আইআরজিসি বলেছে, আমেরিকার এই অপরাধগুলো বিশ্ববাসীকে আরও বেশি জাগ্রত করবে এবং বা মহাশয়তানের বিরুদ্ধে লড়াইয়ে তাদের সংকল্পকে আরও দৃঢ় করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাবি স্টেশন সংস্কার, ট্রেনের স্টপেজসহ ৫ দফা দাবি শিক্ষার্থীদের
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: নৌপরিবহনমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গুলশান-বনানী থানায় নতুন ওসি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনও মন্ত্রণালয়কে জানায়নি ইসি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক এমপি জাফর আলম কারাগারে
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফায়ার সার্ভিসের নতুন ডিজি সুলতানুল আফরীন জুনায়েদ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, দেশজুড়ে ৫ দিন বৃষ্টিপাতের আভাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চলতি বছর এক দিনে সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ৫
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)