মহাসড়কে চাঁদাবাজি, ভুয়া পুলিশ গ্রেফতার
, ১৪ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৭ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৭ মার্চ, ২০২৩ খ্রি:, ২১ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটোরিকশা থামিয়ে হাইওয়ে পুলিশের কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি করছিলো আলাউদ্দিন (৩০)। গত রোববার (৫ মার্চ) রাতে ওই মহাসড়কের ফেনী সদর উপজেলার বাথানিয়া গ্যাস কোম্পানির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আলাউদ্দিন রোববার রাতে একটি অটোরিকশাকে আটকে রেখে চাঁদা দাবির সময় দেখতে পায় মহাসড়ক দিয়ে আসছে হাইওয়ে পুলিশের একটি গাড়ি। এ সময় কৌশলে পালানোর চেষ্টা করে ওই ভুয়া পুলিশ কর্মকর্তা। ভুক্তভোগী অটোরিকশাচালকের সন্দেহ হলে সে হাইওয়ে পুলিশের গাড়িটিকে থামিয়ে বিষয়টি জানান। পরে হাইওয়ে পুলিশের সদস্যরা ধাওয়া দিয়ে আটক করে ওই ভুয়া পুলিশকে।
এ ঘটনায় আবুল কালাম আজাদ নামের সিএনজিচালিত এক অটোরিকশাচালক ফেনী মডেল থানায় মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, সন্ধ্যায় গ্যাস নিতে তিনি মহাসড়কের পাশে একটি ফিলিং স্টেশনে যান। ফেরার পথে মহাসড়কে গাড়ি চালানোর অপরাধের কথা বলে তার কাছ থেকে পুলিশ পরিচয়ে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে আলাউদ্দিন। পরে এক হাজার টাকা দিয়ে ছাড়া পান তিনি। এরপর আরেকটি অটোরিকশাকে একই কায়দায় আটক করে চাঁদা দাবির চেষ্টা করছিলো আলাউদ্দিন। এ সময় সে ধরা পড়ে।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, পুলিশ পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় আটকের পর আলাউদ্দিনকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ভুক্তভোগী অটোচালকের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে গতকাল দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)