মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (৩)
পবিত্র দুরূদে সাইফুল্লাহ শরীফ :
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مَوْلٰنَا سَيْفُ اللهِ الْقَاطِعِ وَاٰلِهٖ وَسَلِّمْ.
উচ্চারণ: আল্লাহুম্মা ছল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইফুল্লাহিল ক্বাতিয়ি ওয়া আলিহী ওয়া সাল্লিম।
ফায়দা: কোন বিপদ-আপদের আশংকা হলে বা কোন বিপদে পতিত হলে উপরোক্ত পবিত্র দুরূদ শরীফ পাঠ করলে সর্বপ্রকার বিপদ দূর হয়ে যায় এবং শত্রুর পক্ষ থেকে সমস্ত চক্রান্ত বিনাশ হয়ে যায়।
পবিত্র দরুদে মাহী :
বিপদে পতিত হলে কিংবা কঠিন কোন রোগে আক্রান্ত হলে, নি¤েœাক্ত নিয়মে এই খতম পড়লে সাথে সাথে ফলাফল পাওয়া যায়।
পাঠ করার নিয়ম: ২১ দিনে বা ৪২ দিনে সোয়া লক্ষবার নি¤েœাক্ত পবিত্র দুরূদ শরীফখানা পাঠ করা।
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مَوْلٰنَا مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرِ الْخَلَائِقِ، أَفْضَلِ الْبَشَرِ، شَفِيْعِ الْاُمَّةِ يَوْمِ الْحَشَرِ وَالنَّشَرِ سَيِّدِنَا مَوْلٰنَا مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَدَدِ كُلِّ مَعْلُوْمٍ لَكَ، وَصَلِّ عَلٰى جَمِيْعِ الْاَنْبِيَاءِ وَالْمُرْسَلِيْنَ وَالْمَلَائِكَةِ الْمُقَرَّبِيْنَ وَعَلٰى عِبَادِ اللهِ الصَّالِحِيْنَ، وَارْحَمْنَا بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّاحِمِيْنَ.
অর্থ: আয় মহান আল্লাহ পাক! সমস্ত ছলাত মুবারক নাযিল করুন যিনি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি। যিনি সকল সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ, যিনি সকল মানুষের মধ্যে সর্বোত্তম অর্থাৎ যিনি সমস্ত কায়িনাতবাসীর মধ্যে সর্বোত্তম। যিনি হাশর-নশরের দিন সকল উম্মতের মহাসম্মানিত শাফায়াতকারী অর্থাৎ যিনি সর্বাবস্থায় সকল উম্মতের জন্য মহাসম্মানিত শাফায়াতকারী- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি রহমতে খাছ মুবারক নাযিল করুন ঐ সংখ্যক পরিমান- যেই সংখ্যক পরিমান সম্পর্কে আপনি জ্ঞাত এবং সমস্ত ছলাত মুবারক সকল হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের প্রতি, নিকটবর্তী হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের প্রতি এবং সকল নেককার বান্দা উনাদের প্রতি। আয় সর্বশ্রেষ্ঠ মহান দয়ালু! আপনি আপনার পবিত্রতম দয়া মুবারক দ্বারা আমাদের প্রতি দয়া মুবারক করুন।
পবিত্র আয়াতুল কুরসী শরীফ :
اللهُ لَا الٰهَ الَّا هُوَ الْـحَيُّ الْقَيُّوْمُ ۚ لَا تَاْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْاَرْضِ ۗ مَنْ ذَا الَّذِيْ يَشْفَعُ عِنْدَهُ الَّا بِاذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُـحِيْطُوْنَ بِشَيْءٍ مّنْ عِلْمِهِ الَّا بِـمَا شَآءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْاَرْضَ ۖ وَلَا يَئُوْدُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ.
অর্থ : মহান আল্লাহ পাক তিনি এমন যে, তিনি ব্যতীত কোন ইলাহ নেই। তিনি চিরজীবি-চিরস্থায়ী, সংরক্ষণকারী। উনাকে তন্দ্রা ও নিদ্রা কোনটাই স্পর্শ করতে পারে না। উনারই অধিকারে রয়েছে যা কিছু আসমানসমূহ এবং যমীনে রয়েছে। এমন কে আছে, যে সুপারিশ করবে উনার কাছে উনার অনুমতি ব্যতীত। দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সবই তিনি জানেন। উনার সম্মানিত ইলিম মুবারকের কোন কিছুকেই তারা (সৃষ্টি) পরিবেষ্টন বা আয়ত্ব করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন তা ব্যতীত। উনার ক্ষমতা সমস্ত আসমান ও যমীনকে পরিবেষ্টন করে রয়েছেন। আর উনার পক্ষে এতদুভয়ের সংরক্ষণ করা কঠিন নয় অর্থাৎ তিনি এসব সংরক্ষণ করতে ক্লান্ত হন না। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। (পবিত্র সূরা বাক্বারা : আয়াত শরীফ: ২৫৫)
আরও পড়ুন
সব ›
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক
সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।