মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১১)
ত্বহারত বা পবিত্রতা সংক্রান্ত পবিত্র দোয়া মুবারকসমূহ :
ইস্তেঞ্জাখানায় প্রবেশ ও বের হওয়ার দোয়া মুবারকসমূহ :
ইস্তেঞ্জাখানায় প্রবেশের পূর্বে টুপি বা অন্য কোন কাপড় দ্বারা মাথা ঢেকে নিতে হবে। ইস্তেঞ্জার জন্য নরম বা উঁচু স্থান বেছে নিতে হবে, যাতে এর ছিটা শরীরে না লাগে। ইস্তেঞ্জাখানায় বাম পা দিয়ে প্রবেশ করা ও ডান পা দিয়ে বের হওয়া মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত।
ইস্তেঞ্জাখানায় প্রবেশের দোয়া মুবারক :
بِسْمِ اللّٰهِ أَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ .
অর্থ : মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত নাম মুবারক স্মরণ করে প্রবেশ করছি। আয় মহান আল্লাহ পাক! আপনার নিকট অপবিত্রতা ও জ্বীন শয়তানের অনিষ্টতা হতে আশ্রয় চাচ্ছি।
ঢিলা, কুলুখে টোকা দিয়ে মনে মনে পাঠ করুন :
اُسْكُتْ عَنْ ذِكْرِ اللّٰهِ.
অর্থ : মহান আল্লাহ পাক উনার যিকির মুবারক বন্ধ করো।
ঢিলা কুলুখ ব্যবহার করার মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক: ঢিলা কুলুখ ব্যবহার করার ক্ষেত্রে পুরুষের জন্য শীতকালে প্রথমবার পিছন থেকে সামনের দিকে, দ্বিতীয়বার সামনে থেকে পিছনের দিকে, তৃতীয়বার পিছন থেকে সামনের দিকে। আর গ্রীষ্মকালে তার বিপরীত। আর মহিলাদের ক্ষেত্রে সবসময় একই নিয়মে অর্থাৎ শীত ও গ্রীষ্ম উভয় ঋতুতে প্রথমবার সামনের দিক থেকে পিছনের দিকে, দ্বিতীয়বার পিছন থেকে সামনের দিকে, তৃতীয়বার সামনে থেকে পিছনের দিকে।
ইস্তেঞ্জাখানা থেকে বের হওয়ার দোয়া মুবারক :
غُفْرَانَكَ أَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ أَذْهَبَ عَنِّي الْأَذٰى وَعَافَانِيْ.
অর্থ : আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। সকল প্রশংসা মহান আল্লাহ পাক উনার, যিনি আমার থেকে কষ্টদায়ক বস্তু দূর করেছেন এবং আমাকে প্রশান্তি দান করেছেন।
মিসওয়াক করার দোয়া মুবারক :
اَللّٰهُمَّ بَارِكْ لِىْ فِيْهِ .
অর্থ: আয় মহান আল্লাহ পাক! আপনি এতে আমার জন্য বরকত দান করুন।
মিসওয়াক ধরার মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী তরীক্বাহ মুবারক:
মিসওয়াক ডান হাতে ধরা মুস্তাহাব। ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল মিসওয়াকের নীচে আর অনামিকা, মধ্যমা ও তর্জনী আঙ্গুল মিসওয়াকের উপরে এবং বৃদ্ধাঙ্গুলী দ্বারা এর মাথার নিচ ভালভাবে ধরা।
আরও পড়ুন
সব ›
পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক
কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের সঙ্গে কখনই মুহব্বত করা ও সাদৃশ্য রাখা যাবে না
কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়, হিন্দুস্থানে মহান আল্লাহ পাক উনার একজন ওলী ছিলেন উনার বিছাল শরীফ গ্রহণ …
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।