মাহফিলে বসার মহাসম্মানিত সুন্নতী তারীক্বাহ মুবারক (১)
আর এ ব্যাপারে মহাসম্মানিত ও মহাপবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُوْلِ اللهِ أُسْوَةٌ حَسَنَةٌ
অর্থ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ মুবারক। সুবহানাল্লাহ! (পবিত্র সূরা আহযাব শরীফ: পবিত্র আয়াত শরীফ ২১)
কাজেই চলা-ফেরা, ওঠা-বসা সর্বক্ষেত্রে উনাকেই অনুসরণ মুবারক করতে হবে। আর উনার অনুসরণ মুবারক করতে হলে আগে আমাদেরকে মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক সম্পর্কে জানতে হবে। আসুন মজলিসে বসার সুন্নতী তারতীব সম্পর্কে জেনে নেই এবং আমলে বাস্তবায়ন করি।
মাহফিলে বসার মহাসম্মানিত সুন্নত মুবারক সমূহ :
(১) মজলিসে কাউকে তার জায়গা থেকে উঠিয়ে দিয়ে সে স্থানে বসবে না। (বুখারী শরীফ)
(২) মজলিসের মধ্যে যদি কেউ নিজের জায়গা ছেড়ে যায় কিন্তু শীঘ্রই ফিরে এসে বসার ইচ্ছা রাখে, তবে সে জায়গা তার হক্ব । অন্য কারো সে জায়গায় বসা উচিত নয়। (মুসলিম শরীফ)
(৩) যখন কোন মুসলমান ভাই তোমাদের নিকট আগমন করবে তখন মজলিসে জায়গা থাকা সত্ত্বেও উনার সম্মানার্থে একটু সরে বা চেপে বসবে । (বায়হাকী শরীফ)
(৪) বিনা প্রয়োজনে শুধু নিজের ব্যস্ততা দেখিয়ে বিশেষ (নির্দিষ্ট) জায়গায় বসবে না। (বুখারী শরীফ)
(৫) মজলিসে এসে যেখানে জায়গা পাওয়া যায় সেখানেই বসে যাওয়া উচিত। লোকদেরকে ডিঙ্গিয়ে বিশেষ জায়গায় যাওয়ার চেষ্টা করবে না। (তিরমিযী শরীফ)
(৬) হাঁচি বড় আরামদায়ক জিনিষ। অতএব হাঁচি আসলে “আলহামদুলিল্লাহ” পড়বে। মহান আল্লাহ পাক উনার শুকরিয়া আদায় করবে এবং যে শুনবে সে “ইয়ারহামুকাল্লাহু” বলবে, পুনরায় হাঁচিদাতা বলবে, “ইয়াহ্দিকুমুল্লাহু ওয়া ইউছ্লিহু বালাকুম ”। (বুখারী শরীফ)
(৭) বারবার হাঁচি দিলে প্রতি বার ইয়ারহামুকুমুল্লাহু বলার দরকার নেই । (তিরমিযী শরীফ)
(৮) হাঁচি দেয়ার সময় যাতে শব্দ কম হয় সেজন্য হাত বা কাপড় দ্বারা মুখ আবৃত করে নিবে । (তিরমিযী শরীফ)
(৯) হাই আসলে তা বন্ধ করতে চেষ্টা করবে । যদি একান্ত সম্ভব না হয়; তবে মুখ ঢেকে নিবে অথবা বাম হাতের পিঠ দ্বারা ঢেকে নিবে। (বুখারী শরীফ)
(১০) বেশী জোরে হাসবে না, মুচকি হাসি দেয়া মহাসম্মানিত সুন্নত মুবারক। (বুখারী শরীফ) এমনভাবে বসবে না যাতে সাধারণ লোক কথা বলতে ভয় পায় বরং সকলের সঙ্গে মিলে মিশে বসবে । সকলের সঙ্গে হাসি মুখে কথা বলবে।
(১১) মজলিসে লক্ষ্য রাখবে যেন সম্মানিত শরীয়ত উনার খিলাফ কোন আলাপ না হয়। (মুসলিম শরীফ)
(১২) মজলিসে কারো দিকে গা বাড়িয়ে বসবে না। (মুসলিম শরীফ)
-আহমদ হুসাইন
আরও পড়ুন
সব ›
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক
সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।