মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২০)
, ১২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ রবি, ১৩৯৪ শামসী সন , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৯ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সুন্নত মুবারক তা’লীম
ঘুম সম্পর্কিত দোয়া মুবারকসমূহ :
ঘুমানোর সুন্নতী তারতীব মুবারক : ঘুমানোর পূর্বে বিছানা পরিস্কার করে নেয়া। চামড়ার তৈরী ভেতরে খেজুর গাছের পাতা ও ছোবড়াযুক্ত বালিশে ঘুমানো। ডান কাত হয়ে ডান হাতের তালুর উপর মুখমন্ডলের অংশ বিশেষ (গাল) রেখে নির্ধারিত সবক্বের যিকির বা পাস আনফাসের নিয়ত করে, ক্বিবলামুখী হয়ে শয়ন করা। ঘুমের সময় চাদর গায়ে দেয়া।
ঘুমানোর পূর্বে নিম্নোক্ত দোয়া মুবারক পাঠ করা-
اَللّٰهُمَّ بِاسْمِكَ اَمُوْتُ وَاَحْيَا.
অর্থ: আয় মহান আল্লাহ পাক! আপনার মহাসম্মানিত নাম মুবারক উনাকে স্মরণ করে আমি ঘুমাব এবং পুনরায় জাগ্রত হবো।
বিছানায় শোয়াবস্থায় জাগ্রত হলে যে দোয়া মুবারক পাঠ করতে হয় :
বিছানায় শোয়া অবস্থায় জাগ্রত হওয়ার পর এবং বিছানায় পার্শ্ব পরিবর্তন করার সময় নি¤েœাক্ত দোয়া মুবারক পাঠ করা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত।
لَا اِلٰهَ اِلَّا اللهُ الْوَاحِدُ الْقَهَّارُ رَبُّ السَّمٰوَاتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا الْعَزِيْزُ الْغَفَّارُ.
অর্থ : মহান আল্লাহ পাক তিনি একক বা প্রতাপশীল, তিনি ব্যতীত কোন ইলাহ বা মা’বূদ নেই, তিনি আসমান ও যমীনের এবং এ দু’য়ের মধ্যস্থিত সকল বস্তুর মহান রব তায়ালা, তিনি মহাপরাক্রমশীল, ক্ষমাশীল।
ঘুমন্ত অবস্থায় ভয় পেলে যে দোয়া মুবারক পাঠ করতে হয় :
اَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهٖ وَعِقَابِهٖ وَشَرِّ عِبَادِهٖ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِيْنِ وَاَنْ يَحْضُرُوْنِ.
অর্থ : মহান আল্লাহ পাক উনার পরিপূর্ণ কালিমা মুবারক সমূহের মাধ্যমে আমি উনার গযব হতে, আযাব হতে ও বান্দার অনিষ্টতা থেকে এবং শয়তানের কুমন্ত্রণা হতে এবং আমার নিকট তাদের উপস্থিত হওয়া হতে পরিত্রাণ চাই।
অথবা নি¤েœাক্ত দোয়া মুবারক পাঠ করবে-
لاَ حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ .
অর্থ: মহান আল্লাহ পাক উনার সম্মানিত দয়া মুবারক ব্যতীত প্রকৃতপক্ষে কোন শক্তি ও সামর্থ নেই। অর্থাৎ মহান আল্লাহ পাক উনার অনুগ্রহ মুবারক ব্যতীত কেউ কোন নেক কাজ করতে পারে না এবং পাপ কাজ থেকেও বিরত থাকতে পারে না।
ঘুম থেকে জাগ্রত হয়ে নি¤েœাক্ত দোয়া মুবারক পাঠ করা :
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ اَحْيَانَا بَعْدَ مَا اَمَاتَنَا وَاِلَيْهِ النُّشُوْرُ.
অর্থ: সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক উনার জন্য, যিনি (মৃত্যুরূপ) ঘুমের পর আমাদেরকে জাগ্রত করলেন। আর উনারই নিকট সকলের পুনরুত্থান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র হামদ্ শরীফ, পবিত্র না’ত শরীফ ও পবিত্র ক্বাছীদাহ শরীফ লেখা, পাঠ করা ও শোনা খাছ সুন্নত মুবারক গান-বাজনা করা, শোনা হারাম ও কুফরীর অন্তর্ভুক্ত (১)
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার অন্যতম সুমহান তাজদীদ মুবারক “সুন্নতী সামা শরীফ”
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করার গুরুত্ব-ফযীলত ও খাছ সুন্নতী তারতীব
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুষ্টিগুণে ভরপুর মহাসম্মানিত সুন্নতী খাবার “মগজ”
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র সুন্নতী লিবাস ও পবিত্র লিবাসুত তাক্বওয়া দু’টি আলাদা পোশাক একটি হলো- জাহেরী সুন্নাহ লিবাস মুবারক; অন্যটি হলো- অন্তরের তাক্বওয়া হাছিলের লিবাস মুবারক (১)
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী খাবার কালোজিরা (২)
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্বমীছ বা জামা নিছফে সাক্ব পর্যন্ত প্রলম্বিত হওয়া সম্মানিত সুন্নত মুবারক
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী খাবার কালোজিরা (১)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ওযূর একটি মহাসম্মানিত সুন্নত মুবারক অনিচ্ছাকৃত তরক করায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সতর্কতা মুবারক
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লিবাস পরিধানের মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (২)
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লিবাস পরিধানের মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১৯)
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












