পুষ্টিগুণে ভরপুর মহাসম্মানিত সুন্নতী খাবার “মগজ”
, ১০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ রবি, ১৩৯৪ শামসী সন , ২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সুন্নত মুবারক তা’লীম
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
قَالَ حَضْرَت الْهَيْثَمُ رحمة الله عليه حَدَّثَنِىْ حَضْرَت مَعْنُ بْنُ بَشِيْرٍ رحمة الله عليه عَنْ اَبِيْهِ اَنَّ حَضْرَتْ سَعْدَ بْنَ عُبَادَةَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ اَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِصَحْفَةٍ اَوْ جَفْنَةٍ مَمْلُوءَةً مُخًّا فَقَالَ يَا حَضْرَتْ اَبَا ثَابِتٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ! مَا هٰذَا؟ فَقَالَ وَالَّذِىْ بَعَثَكَ بِالْحَقِّ لَقَدْ نَحَرْتُ اَوْ ذَبَحْتُ اَرْبَعِيْنَ ذَاتَ كَبِدٍ فَاَحْبَبْتُ اَنْ اُشْبِعَكَ مِنَ الْمُخِّ. قَالَ فَأَكَلَ وَدَعَا لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِخَيْرٍ.
অর্থ: হযরত হাইছাম রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, আমার নিকট হযরত মা’ন ইবনে বাশীর রহমতুল্লাহি আলাইহি তিনি উনার পিতার সূত্রে বর্ণনা করেন যে, নিশ্চয়ই হযরত সা’দ ইবনে উবাদাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমত মুবারকে একটি কাঠের প্লেট অথবা তিনি বলেছেন, একটি বড় কাঠের প্লেট নিয়ে আগমন করেন, যা মগজে পরিপূর্ণ ছিলো। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, হে হযরত আবূ ছাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! ইহা কি? হযরত আবূ ছাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বললেন, ঐ মহান অযুদ মুবারক উনার ক্বসম যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন, অবশ্যই আমি ৪০টি প্রাণী যবাই করেছি। সুতরাং আমি পছন্দ করলাম যে, মগজ দিয়ে আমি আপনাকে মেহমানদারী করাবো। রাবী বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তা খেলেন এবং হযরত আবূ ছাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার জন্য কল্যাণের মহাসম্মানিত ও মহাপবিত্র দোয়া মুবারক করলেন। (আল মাজালিসাতু ওয়া জাওয়াহিরুল ইল্ম- ৫ম খ- ৩৭০ পৃষ্ঠা, মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ নং ২২৩০)
উল্লেখ্য, হালাল পশুর (যেমন- গরু বা খাসি ইত্যাদি) মগজ পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। এর প্রধান উপকারিতাগুলো নিচে দেওয়া হলো:
১) ত্বক ও চোখের সুরক্ষা: প্রাণীর মগজে প্রচুর পরিমাণে ট্রাইগ্লিসারাইড এবং ফ্যাটি অ্যাসিড থাকে। এটি ত্বকের আবরণ ও নিচের চর্বি ঠিক রাখতে সাহায্য করে এবং চোখের স্বাস্থ্যের জন্য উপকারী।
২) শিশুর শারীরিক বৃদ্ধি: বাড়ন্ত শিশুদের শারীরিক গঠন ও বিকাশে মগজ সহায়তা করে।
৩) মানসিক প্রশান্তি ও স্মৃতিশক্তি: মগজে থাকা বিশেষ ধরনের ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড মানসিক অবসাদ ও চাপ কমাতে সাহায্য করে। এটি বড়দের ক্ষেত্রে স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধিতেও সহায়ক হতে পারে।
৪) পুষ্টির উৎস: মগজে প্রচুর ক্যালোরি ও খনিজ উপাদান থাকে যা শরীরের তাৎক্ষণিক শক্তির চাহিদা মেটায়।
-আহমদ হুসাইন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করার গুরুত্ব-ফযীলত ও খাছ সুন্নতী তারতীব
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র সুন্নতী লিবাস ও পবিত্র লিবাসুত তাক্বওয়া দু’টি আলাদা পোশাক একটি হলো- জাহেরী সুন্নাহ লিবাস মুবারক; অন্যটি হলো- অন্তরের তাক্বওয়া হাছিলের লিবাস মুবারক (১)
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী খাবার কালোজিরা (২)
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্বমীছ বা জামা নিছফে সাক্ব পর্যন্ত প্রলম্বিত হওয়া সম্মানিত সুন্নত মুবারক
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী খাবার কালোজিরা (১)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ওযূর একটি মহাসম্মানিত সুন্নত মুবারক অনিচ্ছাকৃত তরক করায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সতর্কতা মুবারক
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লিবাস পরিধানের মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (২)
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লিবাস পরিধানের মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১৯)
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সর্বপ্রকার কামিয়াবী হাছিল করতে হলে সকলের জন্য কর্তব্য হচ্ছে- নফসের অনুসরণ বাদ দিয়ে মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অনুসরণ করা
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রত্যেক মুসলমান পুরুষ-মহিলার জন্য আবশ্যক হচ্ছে, সর্বক্ষেত্রে মহাসম্মানিত সুন্নত মুবারক অনুযায়ী আমল করা
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিসমিল্লাহ বলে বাসনের ডান দিক থেকে খাবার খাওয়া মহাসম্মানিত সুন্নত মুবারক এবং আহার করার কতিপয় মহাসম্মানিত সুন্নত মুবারক (২)
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












