মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১৯)
, ০৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ রবি, ১৩৯৪ শামসী সন , ১৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৩ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সুন্নত মুবারক তা’লীম
দুধ পান করার দোয়া মুবারক :
দুধ একটি মহাসম্মানিত সুন্নতী পানীয় মুবারক। দুধ পান করার সময় নি¤েœাক্ত দোয়া মুবারক পাঠ করা খাছ সুন্নত মুবারক।
اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَزِدْنَا مِنْهُ.
অর্থ : আয় মহান আল্লাহ পাক! আপনি আমাদের জন্য এ দুধে বরকত মুবারক দান করুন এবং তা-আমাদেরকে আরো বৃদ্ধি করে দিন।
পানি পান করার পর নিম্নোক্ত দোয়া মুবারক পড়তে হয় :
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِي سَقَانَا عَذْبًا فُرَاتًا بِرَحْمَتِهِ وَ لَمْ يَجْعَلْهُ مِلْحًا اُجَاجًا بِذُنُوبِنَا.
অর্থ : সকল প্রশংসা মুবারক মহান আল্লাহ পাক উনার জন্য যিনি স্বীয় রহমত মুবারকে আমাদেরকে সুপেয় সুমিষ্ট পানি পান করিয়েছেন। আমাদের গুনাহর কারণে উহাকে অপেয় ও তিক্ত করেননি। (তাফসীরে রুহুল মাআনী: ২৭ পারা, ১৪৯; হিলইয়াতুল আউলিয়া)
পবিত্র যমযম উনার পানি পান করার দোয়া মুবারক :
যমযমের পানি দাঁড়িয়ে পান করতে হয়। যমযমের পানি পান করার সময় এই দোয়া মুবারক পাঠ করতে হয়-
اَللّٰهُمَّ إِنِّيْ اَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا وَاسِعًا وَشِفَاءً مِنْ كُلِّ دَاءٍ.
অর্থ : আয় মহান আল্লাহ পাক! আমি আপনার নিকট উপকারী ইলিম এবং রিযিক্বের প্রশস্ততা এবং সর্বপ্রকার রোগ থেকে মুক্তি চাচ্ছি।
মৌসুমের ফল-মূল দেখার দোয়া মুবারক:
মৌসুমের নতুন ফল দেখার সময়, নি¤েœাক্ত দোয়া মুবারক পাঠ করা মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত-
اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِى ثَمَرِنَا وَبَارِك لَنَا فِي مَدِيْنَتِنَا وَبَارِك لَنَا فِي صَاعِنَا وَبَارِك لَنَا فِي مُدِّنَا.
অর্থ : আয় মহান আল্লাহ পাক! আপনি আমাদের ফল-ফলাদিতে বরকত দান করুন, আমাদের শহরে বরকত দান করুন, আমাদের ‘ছা’ এ (পরিমাপের পাত্রে) বরকত দান করুন এবং ‘মুদ’-এ (বিশেষ পরিমাপের পাত্রে) বরকত দান করুন। (বুখারী শরীফ)
মহাসম্মানিত ও মহাপবিত্র রমাদ্বান শরীফ মাসে সাহ্রী খাওয়ার নিয়ত :
نَوَيْتُ اَنْ اَصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمَضَانَ الْمُبَارَكِ فَرْضًا لَّكَ يَا اَللهُ فَتَقَبَّلْ مِنِّىْ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ.
বাংলা নিয়ত : আয় মহান আল্লাহ পাক! আমি আগামীকাল পবিত্র রমাদ্বান শরীফ উনার রোযা রাখার নিয়ত করছি। অতএব, আপনি আমার পক্ষ থেকে তা কবুল করুন। আপনি তো মহাশ্রোতা এবং মহাজ্ঞানী।
মাসয়ালা: কেউ যদি ছুবহে ছাদিকের পূর্বে নিয়ত করতে ভুলে যায় তাহলে তাকে দ্বিপ্রহরের পূর্বে নিয়ত করতে হবে। তখন এভাবে নিয়ত করবে:
نَوَيْتُ اَنْ اَصُوْمَ الْيَوْمَ مِنْ شَهْرِ رَمَضَانَ الْمُبَارَكِ فَرْضًا لَّكَ يَا اَللّٰهُ فَتَقَبَّلْ مِنِّىْ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ.
সাহ্রী উনার মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী আমল মুবারক: জরুরত আন্দাজ খাওয়া-দাওয়া করার পর বেজোড় সংখ্যক খেজুর বা খুরমা খেজুর খাওয়া খাছ সুন্নত মুবারক। রাতের শেষভাগে সাহ্রী করা মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত।
ইফতার উনার নিয়ত :
اَللّٰهُمَّ لَكَ صُمْتُ وَ عَلٰى رِزْقِكَ اَفْطَرْتُ .
অর্থ : আয় মহান আল্লাহ পাক! আপনার সন্তুষ্টি মুবারক উনার উদ্দেশ্যে আমি রোযা রেখেছি। আর আপনার দেয়া রিযিক্ব দিয়ে আমি ইফতার করছি।
রিযিক্ব বৃদ্ধির দোয়া মুবারক:
اَللّٰهُ لَطِيْفٌ بِعِبَادِهٖ يَرْزُقُ مَنْ يَّشَاءُ وَهُوَ الْقَوِيُّ الْعَزِيْزُ.
অর্থ : মহান আল্লাহ পাক তিনি স্বীয় বান্দাদের প্রতি দয়ালু। তিনি যাকে ইচ্ছা রিযিক্ব দান করেন। তিনি ক্ষমতাশালী, পরাক্রমশালী।
গলায় কাঁটা বা কষ্টকর কিছু আটকালে যে দোয়া মুবারক পাঠ করতে হয়-
فَلَوۡ لَاۤ اِذَا بَلَغَتِ الۡحُلۡقُوۡمَ.
অর্থ: সুতরাং যখন (কারো) প্রাণ কণ্ঠ পর্যন্ত এসে পৌঁছে। (পবিত্র সূরা ওয়াক্বিয়াহ : আয়াত শরীফ ৮৩)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী খাবার কালোজিরা (১)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ওযূর একটি মহাসম্মানিত সুন্নত মুবারক অনিচ্ছাকৃত তরক করায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সতর্কতা মুবারক
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লিবাস পরিধানের মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (২)
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লিবাস পরিধানের মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সর্বপ্রকার কামিয়াবী হাছিল করতে হলে সকলের জন্য কর্তব্য হচ্ছে- নফসের অনুসরণ বাদ দিয়ে মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অনুসরণ করা
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রত্যেক মুসলমান পুরুষ-মহিলার জন্য আবশ্যক হচ্ছে, সর্বক্ষেত্রে মহাসম্মানিত সুন্নত মুবারক অনুযায়ী আমল করা
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিসমিল্লাহ বলে বাসনের ডান দিক থেকে খাবার খাওয়া মহাসম্মানিত সুন্নত মুবারক এবং আহার করার কতিপয় মহাসম্মানিত সুন্নত মুবারক (২)
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিসমিল্লাহ বলে বাসনের ডান দিক থেকে খাবার খাওয়া মহাসম্মানিত সুন্নত মুবারক এবং আহার করার কতিপয় মহাসম্মানিত সুন্নত মুবারক (১)
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
খাবার পড়ে গেলে তা উঠিয়ে পরিস্কার করে খাওয়া খাছ সুন্নত মুবারক (২)
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খাবার পড়ে গেলে তা উঠিয়ে পরিস্কার করে খাওয়া খাছ সুন্নত মুবারক (১)
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১৮)
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৪০৬ হিজরী সনের পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহুরিল আ’যম শরীফ মাসে ইতিহাসে সর্বপ্রথম পবিত্র মদীনা শরীফ উনার আদলে পবিত্র রাজারবাগ শরীফে তৈরী করা হয় “পবিত্র সুন্নতী জামে মসজিদ”
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












