মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

মহান আল্লাহ পাক তিনি স্বয়ং নিজেই উনার পবিত্র কালাম শরীফ উনার হিফাযতকারী

পবিত্র কুরআন শরীফ উনার সমস্ত আয়াত শরীফ, শব্দ মুবারক, অক্ষর মুবারক এমনকি নুকতা মুবারক বা বিন্দুসমূহের মধ্যেও কোনরূপ হেরফের, সংযোজন, বিয়োজন, পরিবর্তন, পরিবর্ধন নেই
জামীল আল-মাদানী প্রকাশ: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪, রাত ১:৫২
মহান আল্লাহ পাক তিনি স্বয়ং নিজেই উনার পবিত্র কালাম শরীফ উনার হিফাযতকারী
মহান আল্লাহ পাক তিনি যে উনার কালাম পাক উনার প্রিয়তম রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি নাযিল করেছেন উনার হিফাযতের জিম্মাদারী স্বয়ং তিনি নিজে গ্রহণ করেছেন। এ পবিত্র কালামুল্লাহ শরীফ যমীনে নাযিল হওয়ার পূর্বে আসমানে “লওহে মাহফূযে” হিফাযত করেছেন। অতঃপর সেখান থেকে পৃথিবীর আকাশে “বাইতুল ইজ্জতে” অতঃপর সেখান হতে কোনরূপ পরিবর্তন-পরিবর্ধন ব্যতিরেকে সম্পূর্ণ অপরিবর্তিত অবস্থায়, হুবহু আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি নাযিল করেন।
এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ
অর্থ: “নিশ্চয়ই আমি পবিত্র কুরআন শরীফ নাযিল করেছি এবং আমিই উনার হিফাযতকারী।” (পবিত্র সূরা হিজর শরীফ: পবিত্র আয়াত শরীফ ৯)
অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ নাযিল করে যেভাবে “লওহে মাহ্ফূযে” রেখে দিয়েছেন ঠিক সেভাবেই যমীনে নাযিল করেছেন এবং সেভাবেই অনাদি-অনন্তকাল পর্যন্ত বহাল থাকবে।
এ প্রসঙ্গে উল্লেখ্য, খলীফা মামুন তার শাহী দরবারে দিন ধার্য করে ইলমী মজলিসের ব্যবস্থা করতেন। সেই মজলিসে উপস্থিত থাকতেন তার সভাসদ, আলিম-উলামা, অন্যান্য জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গ। একদিন এক নতুন ব্যক্তি উক্ত মজলিসে উপস্থিত হলো। যে ছিল খৃষ্টান সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। সে ছিল একজন ভাষাবিদ, যে ভাষাই আলোচনা করা হতো সে ভাষায়ই সে বুঝতো ও আলোচনা করতো। এছাড়া সে তাওরাত শরীফ, যাবূর শরীফ, ইনজীল শরীফ ও পবিত্র কুরআন শরীফসহ সব আসমানী কিতাব সম্পর্কে খুব ভাল জ্ঞান রাখতো এবং সে ছিল একজন হস্ত লিখা বিশারদ। অর্থাৎ তার হাতের লিখা অত্যন্ত ভাল ছিল। এসব জেনে খলীফা মামুনের পক্ষ থেকে উক্ত ব্যক্তির নিকট প্রস্তাব পেশ করা হলো, সে যদি মুসলমান হয়ে তার দরবারে থাকে তবে তাকে বেশ সুযোগ-সুবিধা দেয়া হবে। প্রস্তাব শুনে উক্ত ব্যক্তি হ্যাঁ কিংবা না কোন জবাবই দিলনা। মজলিস শেষে তার অবস্থানে সে চলে গেল। দীর্ঘ এক বছর অনুপস্থিতির পর আবার সে উক্ত মজলিসে এসে উপস্থিত হলো। কিন্তু এবার সে খৃষ্টান নয় মুসলমান হয়ে এসেছে।
তাকে সম্মানিত ইসলাম গ্রহণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে, “ইতোপূর্বে তোমাকে প্রস্তাব দেয়া হয়েছিল তুমি মুসলমান হয়ে খলীফার দরবারে থাকলে তোমাকে রাজকীয় সুযোগ-সুবিধা দেয়া হবে। কিন্তু তুমি সে প্রস্তাব ও সুযোগ গ্রহণ না করে চলে গেলে। অতঃপর কোন কারণে তুমি তোমার বাপ-দাদার খ্রিস্ট ধর্ম ছেড়ে অন্য কোন ধর্ম গ্রহণ না করে একমাত্র সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করে মুসলমান হলে?” তার কি কারণ?
সে জবাব দিলো, খলীফা মামুনের পক্ষ হতে তাকে মুসলমান হয়ে তার দরবারে থাকার প্রস্তাব দেয়ার পর সে নিজ আবাসস্থলে চলে যায়। গিয়ে সে প্রতিটি আসমানী কিতাব- তাওরাত শরীফ, যাবূর শরীফ, ইনজীল শরীফ ও পবিত্র কুরআন শরীফ নিজ হাতে তিন কপি করে সুন্দর করে লিপিবদ্ধ করে এবং প্রতিটি কপির মধ্যে কিছু কাট-ছাট, সংযোজন-বিয়োজন, পরিবর্তন-পরিবর্ধন করে; যার ফলে একটা কপির সাথে অন্য কপির হুবহু মিল নেই, তবে প্রতিটি কপির লেখা খুবই সুন্দর ও মনোরম।
সে তার লিখিত কপিগুলো নিয়ে স্ব স্ব সম্প্রদায়ের নিকট গেলো বিক্রির জন্য। অর্থাৎ প্রথমে তাওরাতের কপিগুলো নিয়ে ইহুদীদের নিকট উপস্থিত হলো। তারা কপিগুলোর সুন্দর মনোরম লিখা দেখে বেশি দামে ক্রয় করে নিল কিন্তু তার মধ্যে যে হেরফের করা হয়েছে, পরিবর্তন-পরিবর্ধন করা হয়েছে তারা সেটা যাচাই-বাছাই করলোনা। একইভাবে খৃষ্টানরাও ইনজীল কিতাবের কপিগুলো সুন্দর মনোরম লিখা দেখে কোনরূপ যাচাই-বাছাই না করেই বেশি মূল্যে ক্রয় করে নিলো। যাবূর কিতাবের কপির ক্ষেত্রেও ঠিক একই অবস্থা। সেগুলোও বেশি মূল্যে বিক্রি হয়ে গেল।
কিন্তু যখন পবিত্র কুরআন শরীফ উনার কপিগুলো নিয়ে সে মুসলমানদের নিকট উপস্থিত হলো, তারা উনার মধ্যে হেরফের, পরিবর্তন-পরিবর্ধন, কাট-ছাট দেখে সেগুলো ক্রয় করা তো দূরের কথা তারা তাকে সাবধান বাণী শুনিয়ে দিল। তখন সে উপলব্ধি করলো যে, সত্যিই পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে কোনরূপ পরিবর্তন-পরিবর্ধন, কাট-ছাট করা কারো পক্ষে সম্ভব নয়। অতঃপর সে পবিত্র কুরআন শরীফ এবং তা যে ধর্মে তথা সম্মানিত দ্বীনে নাযিল হয়েছে অর্থাৎ সম্মানিত দ্বীন ইসলাম উনার সত্যতা বুঝতে পেরে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ!
কাজেই, বর্তমানে আমাদের মধ্যে বা আমাদের নিকট যে পবিত্র কুরআন শরীফ রয়েছে, তা মাছহাফে উছমানী শরীফ উনারই অবিকল কপি বা নকল অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উপর যে পবিত্র কুরআন শরীফ নাযিল হয়েছে হুবহু তাই। একটিমাত্র অক্ষরেরও বেশ-কম নেই। এমনকি তৎকালে মাছহাফে উছমানী শরীফ উনার মধ্যে যে কয়টি শব্দ মুবারক বর্তমান লিখন পদ্ধতির ব্যতিক্রমে লেখা হয়েছে, অদ্যাবধি তারই অনুকরণ করা হয়েছে। যেমন- “রহমত” শব্দ বর্তমান লিখন-পদ্ধতি অনুসারে গোল ‘তা’ দ্বারা رَحْمَة লেখা হয়। কিন্তু মাছহাফে উছমানী শরীফ উনার মধ্যে উহা চার স্থানে লম্বা “তা” দ্বারা رَحْمَت লেখা হয়েছে। এখনও পবিত্র কুরআন শরীফ উনার মধ্যেও এরূপই রয়েছে। এরূপ আরো শব্দ মুবারকের উদাহরণ রয়েছে। পরে উমাইয়া খলীফা আব্দুল মালেক ইবনে মারওয়ানের শাসনামলে হিজরী ৮৬ সনে পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে হরকত অর্থাৎ যের, যবর, পেশ ইত্যাদি দেয়ার ব্যবস্থা করা হয়, যাতে অনারবগণ পবিত্র কুরআন শরীফ ভুল না পড়েন। এতে কোন শব্দের আকার বা অর্থের বিন্দুমাত্র পরিবর্তন ঘটেনি। অতঃপর কেউ কেউ পবিত্র কুরআন শরীফ উনার সমস্ত আয়াত শরীফ, শব্দ শরীফ, অক্ষর শরীফ এমনকি নুকতা শরীফ বা বিন্দুসমূহও পর্যন্ত গণনা করে রেখেছেন। সুবহানাল্লাহ! (আল ইতকান)
অতএব, পবিত্র কালামুল্লাহ শরীফ যা আছে হুবহু তাই নাযিল হয়েছে। এর উপরই ইজমা বা ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে আর এর উপরই বিশ্বাস স্থাপন করা প্রত্যেকের জন্য ফরয।
-আহমদ সা’দ।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ ১৩ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১৩ ঘণ্টা আগে মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১ দিন আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ২ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ২ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ২ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ২ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ২ দিন আগে