মহাজাগতিক বিস্ময়: ৩৬ বিলিয়ন সূর্যের ভর বিশিষ্ট কালো গহ্বরের সন্ধান
, ২৫ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২০ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৫ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানীরা সম্প্রতি এমন এক কালো গহ্বরের সন্ধান পেয়েছে, যা এখন পর্যন্ত শনাক্ত হওয়া বৃহত্তমগুলোর মধ্যে অন্যতম। এর ভর সূর্যের তুলনায় প্রায় ৩৬ বিলিয়ন গুণ অর্থাৎ এটি মিল্কিওয়ের কেন্দ্রীয় কালোগহ্বরের তুলনায় প্রায় ১০ হাজার গুণ বেশি।
এই অতিকায় কালো গহ্বরটির অবস্থান ‘কসমিক হর্সশু’ নামে পরিচিত এক বিশালাকার গ্যালাক্সির কেন্দ্রে। এটি পৃথিবী থেকে প্রায় ৫০০ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত। গ্যালাক্সিটি এতটাই ভরসম্পন্ন যে এটি আশপাশের স্থান-সময়কে বাঁকিয়ে দেয় এবং দূরের একটি গ্যালাক্সি থেকে আসা আলোর পথ পরিবর্তন করে ঘোড়ার নালের মতো ‘আইনস্টাইন রিং’ তৈরি করে।
গবেষকরা এই কালো গহ্বরের ভর নির্ধারণ করেছে গ্র্যাভিটেশনাল লেন্সিং (বৃহদাকার বস্তুর কারণে আলোর বাঁক) এবং স্টেলার কাইনেম্যাটিক্স (কালোগহ্বরের চারপাশে নক্ষত্রের গতিবেগ পরিমাপ)- দুই পদ্ধতির সমন্বয়ে। মিল্কিওয়ের কেন্দ্রীয় কালো গহ্বরের চারপাশে নক্ষত্রের গতি তুলনামূলক কম হলেও এই কালো গহ্বরের কাছে নক্ষত্ররা ঘণ্টায় প্রায় ১৪.৪ লাখ কিলোমিটার (প্রতি সেকেন্ডে প্রায় ৪০০ কিমি) বেগে ঘুরছে।
ব্রিটেনের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ-এর গবেষণা দল জানিয়েছে, “এটি শীর্ষ ১০ বৃহত্তম কালো গহ্বরের মধ্যে একটি এবং সম্ভবত সবচেয়ে বড়। দুইটি স্বতন্ত্র প্রমাণ পদ্ধতি এর ভর নির্ধারণে অসাধারণ দৃঢ়তা দিয়েছে। ”
‘কসমিক হর্সশু’-কে বিজ্ঞানীরা এক ধরনের ‘ফসিল গ্রুপ’ গ্যালাক্সি হিসেবে চিহ্নিত করেছে, যা অতীতে বহু গ্যালাক্সির সংমিশ্রণে তৈরি হয়েছে। কেন্দ্রীয় কালো গহ্বরটিও একসময়ের একাধিক কালো গহ্বরের মিলনের ফল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












