মহাকাশ থেকে পৃথিবীর যে ১০টি বিখ্যাত স্থান দেখা যায়
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা নভোচারীরা পৃথিবী পৃষ্ঠের ২৫০ মাইল ওপর থেকে সম্পূর্ণ ভিন্ন এক রূপে দেখেন পৃথিবীকে। পৃথিবীর বেশ কয়েকটি স্থান দেখা যায় মহাকাশ থেকে। এমন ১০টি স্থানের তথ্য জেনে নিন।
আমাজন নদী:
আমাজন নদী পেরুর আন্দিজ পর্বতমালা থেকে শুরু হয়ে কলম্বিয়া, ইকুয়েডর, বলিভিয়া, ভেনেজুয়েলা ও ব্রাজিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। এটি বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম ও আয়তনের দিক থেকে বৃহত্তম নদী। এর দৈর্ঘ্য চার হাজার মাইলের বেশি। বিশাল এই নদী মহাকাশ থেকে সহজেই দেখা যায়।
ওয়াদি রাম:
জর্ডানের এই উপত্যকা বালু, গিরিখাত, বেলেপাথরের পাহাড় ও প্রাচীন পেট্রোগ্লিফসের জন্য পরিচিত। ওয়াদি রাম মহাকাশ থেকেও স্পষ্টভাবে দেখা যায়।
গোল্ডেন গেট ব্রিজ:
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অবস্থিত ৯ হাজার ফুট দীর্ঘ ঝুলন্ত সেতুটির পরামর্শক স্থপতি এটিকে কমলা রঙে রাঙিয়েছিলো। কমলা রং সান ফ্রান্সিসকোর কুয়াশার মধ্যে ব্রিজের দৃশ্যময়তা বাড়িয়ে দেয়। শীতকালে কুয়াশা কম থাকায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকেও এটি ভালোভাবে দেখা যায়।
গ্র্যান্ড ক্যানিয়ন:
বিশ্বের সাতটি প্রাকৃতিক আশ্চর্যের মধ্যে একটি যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন। লাখ লাখ বছর আগে গঠিত হয়েছিলো গ্র্যান্ড ক্যানিয়ন। গ্র্যান্ড ক্যানিয়ন প্রায় ২৭৭ মাইল দীর্ঘ ও ১৮ মাইল প্রশস্ত। কোনো কোনো জায়গায় এর গভীরতা এক মাইলের বেশি। মহাকাশ থেকে এটি একটি দীর্ঘ প্রবাহিত নদীর মতো দেখায়।
দ্য গ্রেট ব্যারিয়ার রিফ:
বিশ্বের আলোচিত প্রাকৃতিক আশ্চর্যের আরেকটি হলো অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব উপকূলে অবস্থিত প্রবাল সমুদ্র দ্য গ্রেট ব্যারিয়ার রিফ। এখানে বিশ্বের বৃহত্তম প্রবালপ্রাচীর ব্যবস্থা রয়েছে। এটি ১ হাজার ৪৩০ মাইলের বেশি দীর্ঘ। দ্য গ্রেট ব্যারিয়ার রিফে প্রায় তিন হাজার প্রবালপ্রাচীর ও ৮৯০টি দ্বীপ রয়েছে। ইউনেস্কোর তথ্য অনুযায়ী, এখানে ৪০০ ধরনের প্রবাল, ১ হাজার ৫০০ প্রজাতির মাছ ও ৪ হাজার ধরনের শামুক ও ঝিনুক রয়েছে। (পরবর্তী পর্বে সমাপ্য)
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।