মহল্লায় ঢুকলেই আদার দাম বেড়ে যায় ১০০ টাকা
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৮ জুন, ২০২৩ খ্রি:, ০৪ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
দেশজুড়ে চলছে কোরবানির পশু কেনাবেচার প্রস্তুতি। এরই মধ্যে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম। ব্যবসায়ীয়া উচ্চমূল্য হাঁকিয়ে বিক্রি করছেন দরকারি এসব পণ্য। যার মধ্যে একটি হলো আদা। পাইকারি বাজার থেকে এই আদা যখন পাড়া-মহল্লায় মুদি দোকানে পৌঁছায়, তখন তার পার্থক্য হয়ে যায় ১০০ টাকা।
কোরবানি ঈদে স্বাভাবিকভাবেই আদা, রসুন, পেঁয়াজের চাহিদা অন্য সময়ের থেকে বেশি থাকে। কিন্তু ঈদ না আসতেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নাগালের বাইরে নিয়ে গেছেন ব্যবসায়ীরা। দাম নিয়ে ব্যবসায়ীদের কাছে নেই কোনও সদুত্তর। আর খুচরা ব্যবসায়ীরা অভিযোগ ছুড়ছেন পাইকারি ব্যবসায়ীদের দিকে।
পাড়া-মহল্লায় আদা ফেরি করে বিক্রি হয় ৩৬০ টাকায়, পাইকারি বাজারে যা ২৬০ টাকাপাড়া-মহল্লায় আদা ফেরি করে বিক্রি হয় ৩৬০ টাকায়, পাইকারি বাজারে যা ২৬০ টাকা
সরেজমিনে মিরপুর ১ ও ২ নম্বরের কাঁচা বাজার, পাড়া-মহল্লায় দোকান ও ভ্রাম্যমাণ বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে আলু, পেঁয়াজ, আদা ও রসুনের দরদাম। এসব এলাকার পাড়া-মহল্লায় ভ্যান গাড়িতে ফেরি করে আদা ৩৬০ টাকা, দেশি রসুন ১৪০ থেকে ১৬০, ভারতীয় রসুন ১৮০ ও পেঁয়াজ ৪০; দেশি পেঁয়াজ ৮০ এবং আলু ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মিরপুর ১ এলাকার মোল্লা জেনারেল স্টোরের বিক্রেতা জানান, তিনি আলু ৪০ টাকা, দেশি পেঁয়াজ ৮০, ভারতীয় পেঁয়াজ ৫০ ও রসুন ১৮০ এবং আদা ৩৮০ টাকা কেজি দরে বিক্রি করছেন। জানতে চাইলে তিনি বলেন, বেশি দামে কিনে আনতে হয়েছে তাকে।
মান ও আকারভেদে দেশি রসুন ৯০ থেকে ১২০ টাকামান ও আকারভেদে দেশি রসুন ৯০ থেকে ১২০ টাকা
গতকাল জুমুয়াবার পাইকারি বাজারে মান ও আকারভেদে দেশি রসুন ৯০ থেকে ১২০ টাকা এবং ভারতীয় রসুন ১২০ থেকে ১৩০ টাকার মধ্যে বিক্রি হয়েছে। এ ছাড়া দেশি পেঁয়াজ ৬২ থেকে ৬৪ টাকা, আলু ৩২ টাকা, আদা ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ ক্ষেত্রে দেখা যায়, পাইকারি বাজার থেকে পাড়া-মহল্লায় দোকানে আদা পৌঁছাতেই ১০০ টাকার পার্থক্য চলে আসে।
পাইকারি বাজারে আদার দাম কেন এত বেশি, জানতে চাইলে আদার পাইকারি বিক্রেতা রফিক মিয়া বলেন, বাজারে এখন বেশির ভাগই থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার আদা বিক্রি হচ্ছে। দেশি কোনও আদা নেই বাজারে, তাই হয়তো দাম বেশি। তিনি আরও বলেন, আমরা তো আসলে আনি শ্যামবাজার থেকে, তারাই মেইন ব্যবসায়ী।
এই বাজারের আরেক পাইকারি ব্যবসায়ী বলেন, কাঁচা পণ্যের দাম সব সময়ই ওঠানামা করে। আজ যে আদার দাম ২৬০ টাকা, কালকে সেটার দাম ১৫০ টাকায় নেমে যেতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












