ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন:
উদ্বোধনী দিনের পর আর আসেনি ডিজেল
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৮ জুন, ২০২৩ খ্রি:, ০৪ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
ভারত থেকে জ্বালানি তেল ডিজেল আমদানিতে দীর্ঘ পাইপলাইন নির্মাণ করেছে ভারত ও বাংলাদেশ। চলতি বছরের ১৮ মার্চ পাইপলাইনটির উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনই পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আসে ১ হাজার ৯৩০ টন ডিজেল। এটি চালু হওয়ার পর আড়াই মাস অতিবাহিত হলেও নতুন করে এ লাইন দিয়ে আর কোনো জ্বালানি তেল আসেনি। যদিও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও মেঘনা পেট্রোলিয়ামের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পাইপলাইনে ডিজেল আমদানির কার্যক্রম দ্রুতই পূর্ণমাত্রায় চালু হবে।
ভারত থেকে ডিজেল আমদানির জন্য দিনাজপুরের পার্বতীপুরে নির্মাণ করা হচ্ছে ফুয়েল ট্যাংক। এ ট্যাংকের কাজ আগামী ডিসেম্বর নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে। বিপিসির জ্বালানি তেল আমদানি কার্যক্রমে পাইপলাইন উদ্বোধনের আগে ভারত থেকে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ ডিজেল আসত। তবে এখন পাইপলাইন প্রস্তুত হলেও ডিজেল আসতে কেন বিলম্ব হচ্ছে তার সদুত্তর পাওয়া যায়নি বিপিসি-সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে।
ডিজেল আমদানিসংক্রান্ত বিষয়টির তত্ত্বাবধান করছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। নাম অপ্রকাশিত রাখার শর্তে এক কর্মকর্তা বলেন, ‘ভারত থেকে পাইপলাইনে ডিজেল একবারই এসেছে। উদ্বোধনী দিনের পর এ লাইনে আর কোনো ডিজেল আ সেনি। কাস্টমস-সংক্রান্ত কিছু জটিলতা ছিল, সেগুলোর এখন সমাধান হয়ে গেছে।’ তিনি জানান, চাহিদাপত্র পাঠানো হলে জ্বালানি তেল পাঠাবে নুমালিগড় রিফাইনারি কর্তৃপক্ষ। সবকিছু প্রস্তুতও রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)