মরক্কোতে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৬৩২
, ২৪ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১২ রবি’ ১৩৯১ শামসী সন , ১০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৭ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আফ্রিকার দেশ মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৬৩২ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয় সময় গত জুমুয়াবার (৮ সেপ্টেম্বর) রাতে ৬.৮ মাত্রায় ভূমিকম্পটি আঘাত হানে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ভূমিকম্পটি রাবাত ও মারাকাশসহ বিভিন্ন অঞ্চলে আঘাত হানে। এ সময় আতঙ্কিত সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে। অসংখ্য বাড়ি-ঘর ধসে পড়েছে। অনেক ভবনের দেয়াল ফেটে গেছে। ভূমিকম্পে বহু মানুষ আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে।
এদিকে, দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অফ জিওফিজিক্স আফটারশক সম্পর্কে সতর্ক করার পর হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ও আবাসিক ভবন ছেড়ে পালিয়েছে।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির পুরাতন মারাকেশ শহর। এই শহরটিতেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। বলা হচ্ছে, ভূমিকম্পটি গত ১২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্পে অন্তত ৫০ হাজার মানুষের মৃত্যু হয়। তিন লাখ মানুষ আহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)