‘মব দমন না করে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই’
নিজস্ব সংবাদদাতা:
মব দমন না করে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন জাতির পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ার শুনানি শেষে তিনি এ মন্তব্য করেন।
জাপা মহাসচিব বলেন, ইসির দাঁত আছে। শুধু দাঁত থাকলে হবে না। দাঁতসহ কামড় দিতে হবে। ইসিকে মব দমন করতে হবে।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, নির্বাচন কমিশনকে পুরো দেশের নিয়ন্ত্রণ করতে হবে। এখন যে সরকার আছে সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে। মবের কারণে আমাদের অনেক প্রার্থী ছোটোখাটো ত্রুটি দূর করতে পারেননি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।