মব কালচার মানুষের মধ্যে ভয়-আতঙ্ক তৈরি করছে -রিজভী
‘মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে মব কালচার,’ বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কেউ অপরাধ করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া উচিত; আইন নিজের হাতে তুলে নেয়া উচিত নয়।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) মৌলভীবাজারের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রসঙ্গ টেনে রিজভী পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, আন্দোলনের সময় বিএনপি নেতারা যেখানে লুকিয়ে আশ্রয় নিয়েছিলেন, সেখান থেকে পুলিশ তাদের ধরে এনেছে। সেই পুলিশ এখন কোথায়? তাদের যোগ্যতা আজ প্রশ্নবিদ্ধ।
রিজভী আরও বলেন, সংবিধানে একটি বিষয় থাকা উচিত- যারা কমিশনার হবেন, তাদের নিরপেক্ষতা নিশ্চিত থাকতে হবে। তারা যেন আল্লাহকে ভয় করে দায়িত্ব পালন করেন, দল বা ব্যক্তিগত চেতনায় পরিচালিত না হন। এসব বিষয় মাথায় রেখেই আমাদের সামনে এগোতে হবে। নইলে আমরা আবারও পিছিয়ে পড়ব এবং গণতন্ত্রবিরোধী চক্র নানা পথ দিয়ে আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।