‘মব-অভিযানের অংশ হিসেবে মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার বাতিল’
নিজস্ব সংবাদদাতা:
একটি প্রকল্পের অধীন নেওয়া প্রায় ১৫ হাজার মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। মব-অভিযানের অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধারের এসব সাক্ষাৎকার বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
দলটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বলা হয়, অন্তর্র্বতী সরকার তাদের শুরু থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার যে মব-অভিযান শুরু করেছিল, সেই অভিযানের অংশ হিসেবেই ১৫ হাজার বীরমুক্তিযোদ্ধার সাক্ষাৎকার ধ্বংস করার হীন পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে।
বিবৃতিতে মুক্তিযুদ্ধবিরোধী মব-অভিযান বন্ধ করতে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে জাসদ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।