মন্ত্রী-বিচারকরা এলে আপনারা কেন পারবেন না
নিজস্ব সংবাদদাতা:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরা দেয়ার আবেদন শুনানিতে মন্তব্য করেছে- ‘আইন সবার জন্য সমান। সাবেক প্রধান বিচারক, সাবেক মন্ত্রীরা সশরীরে হাজিরা দেন; তাহলে তারা (সেনা কর্মকর্তা) কেন পারবেন না?’
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) র্যাবের টিএফআই ও জেআইসি সেলে গুমের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের দুই মামলার শুনানির সময় এই মন্তব্য করে ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হামিদুল মিজবাহ সেনা কর্মকর্তাদের ভার্চুয়াল হাজিরার আবেদন করেন। ট্রাইব্যুনাল ওই আবেদনের পর প্রশ্ন তোলে- “আপনাদের অপারগতা থাকলে আমরা ব্যবস্থা নেব। কিন্তু আইন সবার জন্য সমান।”
আইনজীবী মাসুদ সালাহউদ্দিন জানান, প্রসিকিউশন সময় চাইলে তারা তা মেনে নেন, এবং শুনানি আগামী দুই তারিখে অনুষ্ঠিত হবে।
গুমের দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে বর্তমানে ১৩ জন গ্রেপ্তার- অধিকাংশই র্যাব ও সামরিক বাহিনীর সাবেক উর্ধ্বতন কর্মকর্তা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।