‘মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর পরিকল্পনা নেই’
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিলো গতকাল। এ সময়সীমা বাড়ানোর কোনো পরিকল্পনা নির্বাচন কমিশনের নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তিনি এ তথ্য জানান।
আব্দুর রহমানেল মাছউদ জানান, নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেয়ার সময় বাড়ানোর বিষয়ে কমিশনের পক্ষ থেকে কোনো নতুন সিদ্ধান্ত আসেনি। তবে দেশের বড় রাজনৈতিক দলগুলো যদি এ বিষয়ে আবেদন করত তবে কমিশন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দেখত। তবে এখন পর্যন্ত কোনো বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে সময় বাড়ানোর জন্য কোনো আবেদন আসেনি।
বিএনপি বা জামাত থেকে এ ধরনের কোনো আবেদন এসেছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।