মধ্যরাতে আকাশ রাঙাবে লিওনিড উল্কাবৃষ্টি
, ২৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১৭ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০২ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
প্রতি বছরের মতো এবারও নভেম্বরে দেখা মিলবে লিওনিডস উল্কাবৃষ্টি। নভেম্বরে মাঝামাঝি সময়েই এটি সবচেয়ে স্পষ্ট দেখা যায়। বিশেষজ্ঞদের মতে, ১৬ ও ১৭ নভেম্বর রাত হলো উল্কাপাত দেখার সবচেয়ে উপযুক্ত সময়।
লিওনিডস উল্কাগুলোকে দূর আকাশে লিও নক্ষত্রম-লের দিক থেকে ছুটে আসতে দেখা যায়। এই উল্কাবৃষ্টি ৩ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত সক্রিয় থাকে। তবে মাঝামাঝি সময়ে উল্কাগুলো উজ্জ্বল ও স্পষ্টভাবে দেখা যায়।
এই উল্কাগুলোর বিশেষত্ব হলো এদের গতি ও আলো। প্রতি ঘণ্টায় গড়ে মাত্র তিনটি উল্কাই দেখা যায়। কিন্তু এগুলো পৃথিবীর দিকে ছুটে আসে অত্যন্ত দ্রুতগতিতে- সেকেন্ডে প্রায় ৪৪ মাইল (খুব দ্রুতগতির উল্কা)। মাঝে মাঝে উজ্জ্বল আগুনের গোলা বা ‘ফায়ারবল’ও চোখে পড়ে। কখনো আবার পৃথিবীর খুব কাছ দিয়ে আকাশ ঘেঁষে এগিয়ে যায়- যাকে বলা হয় আর্থ-গ্রেজার (পৃথিবীর উপরের দিক ছুঁয়ে যাওয়া উল্কা)।
লিওনিডস উল্কাবৃষ্টি সাধারণত টরিডস উল্কাবৃষ্টির পরপরই দেখা যায়। টরিডস উল্কাপাতকে অনেকেই ‘হ্যালোইন ফায়ারবল’ নামেও চেনেন। গবেষকদের মতে, এই ধরনের উল্কাপাত মহাকাশ থেকে সম্ভাব্য বিপদেরÍযেমন হঠাৎ আকাশে বিস্ফোরণ বা পৃথিবীর সঙ্গে সংঘর্ষ- ঝুঁকি বোঝার ক্ষেত্রে সাহায্য করতে পারে।
সর্বশেষ এমন বড় উল্কাবৃষ্টি দেখা যায় ২০০২ সালে। সাধারণত ৩৩ বছর অন্তর এ ধরনের প্রবল উল্কাপাত ঘটে। তাই এ বছর বড় ঝড় না হলেও সুন্দর উল্কাবৃষ্টি দেখার সুযোগ থাকবে।
উল্কাবৃষ্টি দেখার সেরা সময় হলো স্থানীয় সময় রাত ১২টার পর। নাসার পরামর্শ, শহরের আলো-আঁধারি থেকে দূরে কোনো অন্ধকার জায়গা বেছে নিতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)