মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি ব্যাপক বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ৫ আগস্ট, ২০২৪, সকাল ৫:৫৭
আল ইহসান ডেস্ক:
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অঞ্চলটিতে সামরিক উপস্থিতি ব্যাপক বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন স্থানীয় সময় গত জুমুয়াবার জানিয়েছে, মার্কিন সশস্ত্র বাহিনী মধ্যপ্রাচ্যে বাড়তি যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন করবে। মূলত ইরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার হত্যাকা-ের পরিপ্রেক্ষিতে সৃষ্ট উত্তেজনার কারণে এ পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র।
গত বুধবার ইরানের রাজধানী তেহরানে এক সন্ত্রাসী হামলায় শহীদ হন হামাসপ্রধান ইসমাইল হানিয়া। এই হত্যাকা-ে হামাস ও ইরানের অভিযোগের তীর দখলদার ইসরায়েলের দিকেই। তার ঠিক আগের দিন লেবাননের রাজধানী বৈরুতে দখলদার ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর অন্যতম শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকরি শহীদ হন। এসব হত্যাকা-ের প্রতিবাদে ইরান, হামাস ও হিজবুল্লাহ দখলদার ইসরায়েলকে কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছে।
হানিয়া ও ফুয়াদ শুকরিকে হত্যার পর আন্তর্জাতিক কূটনীতিকেরা একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধ যেন শুরু না হয় তা নিশ্চিত করতে ঝাঁপিয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে লুফথানসা, ডেলটা, এয়ার ইন্ডিয়াসহ তেল আবিব বা বৈরুতগামী ফ্লাইট বাতিল করার জন্য প্রধান প্রধান এয়ারলাইনসগুলো পদক্ষেপ নিচ্ছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী গত জুমুয়াবার মধ্যপ্রাচ্য ও ইউরোপে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম মার্কিন নৌবাহিনীর অতিরিক্ত ক্রুজার ও ডেস্ট্রয়ার পাঠানোর অনুমোদন দিয়েছে। একই দিনে সে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের একটি অতিরিক্ত স্কোয়াড্রন পাঠানোর পরিকল্পনারও অনুমোদন দিয়েছে।
পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, ‘মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বাহিনীর সুরক্ষা উন্নত করতে, সন্ত্রাসী ইসরায়েলের প্রতিরক্ষার জন্য মার্কিন সহযোগিতা বাড়ানোর জন্য এবং বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতিতে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত তা নিশ্চিত করতে মার্কিন সেনা মোতায়েনের কৌশলগত অবস্থান পরিবর্তনের নির্দেশ দিয়েছে।’
এর আগে, চলতি বছরের ১৩ এপ্রিল মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েন জোরদার করেছিল। সে সময় ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে দখলদার ইসরায়েলে আক্রমণ শুরু করেছিল। তবে দখলদার ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্রের সহায়তায় প্রায় ৩০০ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের প্রায় সব কটিই ধ্বংস করে দেয়।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে