মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের উত্তেজনা, সৌদি আরবের সঙ্গে মুখোমুখি আরব আমিরাত
, ২৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৯ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৫ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের দক্ষিণাঞ্চলে রাজনীতির পটপরিবর্তনে অপ্রত্যাশিতভাবে মুখোমুখি অবস্থানে চলে এসেছে দুই প্রভাবশীল উপসাগরীয় শক্তি সৌদি আরব ও আরব আমিরাত। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় ইয়েমেনের দক্ষিণাঞ্চলের সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে রিয়াদে ‘সংলাপে’ অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।
ইয়েমেনে দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলছে। সৌদি আরব ও আরব আমিরাত গৃহযুদ্ধের মধ্যে ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে হস্তক্ষেপ করে আসছিলো। কিন্তু এ জোটে ভাঙন ধরেছে। তারা এখন ইয়েমেনে ভিন্ন ভিন্ন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর পক্ষে অবস্থান নিয়েছে। এগুলোর একটি গোষ্ঠী দেশটির দক্ষিণাঞ্চলকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার চেষ্টা চালাচ্ছে।
গত জুমুয়াবার আরব আমিরাত-সমর্থিত ওই গোষ্ঠী (এসটিসি) ইয়েমেনের দক্ষিণে নতুন করে ‘যুদ্ধ’ শুরুর ঘোষণা দিয়েছে। তাদের অভিযোগ, সেখানে সৌদি আরব-সমর্থিত একটি স্থলবাহিনী হামলা চালিয়েছে। তাদের সমর্থনে সৌদি আরবের বিমানবাহিনীও হামলা করেছে।
গৃহযুদ্ধের শুরুতে হুথিরা দ্রুতগতিতে রাজধানী সানাসহ ইয়েমেনের উত্তরের বেশির ভাগ অংশের দখল নেয়। যুদ্ধ তীব্র হয় ২০১৫ সালে। তখন সৌদি আরব, আরব আমিরাতসহ আরব দেশগুলোর একটি জোট ইয়েমেন সরকারকে ক্ষমতায় ফিরিয়ে আনতে সেখানে সামরিক অভিযান শুরু করে। তবে হুথিদের সঙ্গে একটি যুদ্ধবিরতির পর কয়েক বছর ধরে ইয়েমেনে সংঘাত ও লড়াই অনেকটা কমে আসে। ২০২২ সালে সৌদি আরবের সমর্থনে ইয়েমেনে প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিল (পিএলসি) গঠিত হয়। হুথিবিরোধী বিভিন্ন গোষ্ঠীকে একত্র করতে এ কাউন্সিল গঠন করা হয়েছিলো, যা এখন ভাঙনের পথে।
এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ইয়েমেনের দক্ষিণাঞ্চলে সক্রিয় সব গোষ্ঠীকে রিয়াদে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, রিয়াদে একটি বড় পরিসরে সম্মেলন আয়োজন করা হোক; যাতে ইয়েমেনের দক্ষিণের সব গোষ্ঠী একত্র হয়ে উদ্ভূত সমস্যার ন্যায়সংগত সমাধান নিয়ে আলোচনা করতে পারে। ইয়েমেন সরকারের পক্ষ থেকেই আলোচনার আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানায় রিয়াদ।
এদিকে, ২০২২ সালের পর দক্ষিণ ইয়েমেনের বৃহৎ অংশ আমিরাত-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) দখলে চলে গেছে। এসটিসিও আনুষ্ঠানিকভাবে পিএলসি জোটের অংশ। কিন্তু গত ২ ডিসেম্বর থেকে জোটের ভেতর সংঘাত তীব্র হয়ে ওঠে।
এসটিসি এখন দক্ষিণে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এ লক্ষ্যে তারা দেশের পূর্বাংশে একটি বড় সামরিক অভিযান চালিয়েছে এবং দ্রুতই সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা অঞ্চল দখলে নিয়েছে। এসটিসি ইয়েমেনের তেলসমৃদ্ধ হাজরামাউত প্রদেশও দখল করেছে। প্রদেশটি সৌদি আরব সীমান্তে অবস্থিত। এসটিসির দাবি, দক্ষিণে ‘স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার’ জন্য এ অভিযানের প্রয়োজন ছিলো।
এসটিসির সামরিক অভিযানের পাল্টা জবাব দিতে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ওই অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে।
ওই হামলার পর ইয়েমেনের প্রেসিডেনশিয়াল কাউন্সিলের প্রধান বলেন, তারা আমিরাতের সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তি বাতিল করেছেন এবং তাদের বাহিনীকে ২৪ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দিয়েছেন। সৌদি আরব এ নির্দেশনাকে সমর্থন জানিয়েছে। সৌদির অভিযোগ, আরব আমিরাত এসটিসিকে পূর্বাঞ্চলে অভিযান চালাতে চাপ দিচ্ছে। এসটিসি এরই মধ্যে সৌদি আরব সীমান্তে পৌঁছে গেছে। যা সৌদি আরবের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












